somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ(!) ইলিয়াসের অন্তর্ধান দিবস ১৭ এপ্রিল! বিএনপির ক্যালেন্ডারে যোগ হল আরেকটি লাল দিবস!

২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক জিয়ার অনুপস্থিতিতে দলের হাল ধরার কথা ছিল মহান এই নেতার।
নেতাজী সুভাসবসুর অন্তর্ধান হয়েছিল, খোঁজ জানা যায় নাই। বিপ্লবী ছাত্রনেতা ইলিয়াসের অন্তর্ধান হয়েছে। খোঁজ পাওয়া যাবে কিনা বলা মুশকিল। তিনি মারা গিয়ে থাকলে নিশ্চিত ভাবেই শহীদ হবেন। জালিমের হাতে মারা গেলে আমরা শহীদই বলি। ইলিয়াস তুখোড় ছাত্রনেতা ছিলেন। তাঁরমতো নেতাকে অপরিণত বয়সেই ছাত্রলীগ ও ছাত্রসমাজ ধারণ করতে পারে নাই। একমাত্র ছাত্রদলের আদর্শই এমনকি তাঁর পরিণত বয়সের বিশালত্বকে ধারণ করতে সক্ষম হয়েছিল। বিপ্লবী ইলিয়াস অন্যায় ও উপদলকে অপছন্দ করতেন, তাই ঐক্য প্রতিষ্ঠার জন্য বিদ্রোহীদের নিজেই ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি দিতেন

ইলিয়াসের অভাব বিএনপি দল হিসাবে অনেক অনুভব করবে। তিনি ছিলেন খালেদা জিয়ার কাছে তৃতীয় সন্তানের মতো। তবে তাঁর নেতৃত্ব গুন বিবেচনা খালেদা তাকে কোকোর চেয়ে এগিয়ে রাখতেন। বিএনপিতে তারেক জিয়ার পরেই তার স্থান ছিল। তারেক অনুপস্থিতিতে লন্ডন গিয়ে হলেও ইলিয়াস তারেকের পরামর্শ আনতেন, আর নিজে থেকেও দলকে পরামর্শ দিয়ে এগিয়ে দিয়েছেন, বিএনপি এক দুর্বার দলে পরিণত হয়েছে। ইলিয়াস নিজেকে ও বিএনপিকে সারাদেশের আবেগের কেন্দ্রস্থলে আনতে পেরেছে। এরকম অবস্থা কেবল দ্বিতীয়বারের মতো তৈরী হয়েছে, প্রথমবার তৈরী হয়েছিল শহীদ জিয়ার ওফাতের পরে।

বাংলাদেশের ক্যালেন্ডারে সকল দিবস অাওয়ামী লীগের দখলে। এগুলোকে দখল মুক্ত করতে ইলিয়াসের অন্তর্ধান দিবস সাহায্য করবে। এখন থেকে ১৭ এপ্রিল শহীদ(!) ইলিয়াসের অন্তর্ধান দিবসের কথা ভাবা যেতে পারে। ৭ মার্চ তারেক জিয়ার কারাবরণ দিবস, ২৬ মার্চ জিয়ার স্বাধীনতার ঘোষনা, ১৫ অাগষ্ট খালেদার জন্মদিবস, ২৩শে জুন পলাশী দিবস এর সাথে এটাও যোগ হল। ১০ জানুয়ারী ও ১৬ ডিসেম্বর এখন দখলমুক্ত করা সম্ভব হয় নাই। অচিরে হয়ে যাবে।

শক্তিমান নেতা ইলিয়াস প্রমান করে দিয়েছেন, এক ইলিয়াস লোকের অন্তরে, লক্ষ ইলিয়াস ঘরে ঘরে। তার জন্য সারাদেশে যে তোলপাড় অবস্থা তৈরী হয়েছে তাতেই প্রমাণ হয় তিনি কত বড় নেতা ছিলেন। এদেশে অনেক নেতা মারা গেছে, লোকে চোখের পানিও ফেলে নাই। অথচ আজকে ইলিয়াসের জন্য আমাদের সকলের চোখে পানি। লোকে তার শোকে মাতোয়ারা হয়ে লড়াইয়ে নামছে। গায়ে অাগুন লাগিয়ে আত্নাহুতি দিতেও দ্বিধা করছে না। কোমলমতি ছাত্ররাও শোকে মুহ্যমান হয়ে পরীক্ষা বর্জন করতে দ্বিধা করছে না!

জয় তু ইলিয়াস!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×