মুভির নামঃ The Way Back (2010)
http://www.imdb.com/title/tt1023114/ [7.3/10]
{মুভিপাগল রিভিউ}
জীবন কোন মুভি না... তবে মুভি জীবন থেকেই নেয়া... আজকে আপনাদের সাথে এমন একটা মুভির কথা বলবো যা আমাদের জীবনের হাজার প্রতিকুল অবস্থায়ও আমাদের প্রেরনা জোগাবে... ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় সুদুর সাইবেরিয়া থেকে ৪০০০ মাইল প্রতিকূল পথ পায়ে হেটে পাড়ি দিয়ে তিনজন বিদেশীর ভারতে আগমন হয়... এই সত্যি ঘটনার উপর ভিত্তি করে মুভিটি... গল্পের শুরুতে ১৯৩৯ সালে ইয়ানুজ নামক এক পোলিশ মিলিটারি কে গুপ্তচরবৃত্তির মি
থ্যা অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দিয়ে সাইবেরিয়ার এক যুদ্ধবন্দি ক্যাম্প এ পাঠানো হয়... এরপর সেই বিভীষিকা ময় জেলে বসে ইয়ানুজ বুঝতে পারে যে বাচার এক মাত্র রাস্তা হচ্ছে সেখান থেকে পালানো... তারপর ইয়ানুজ আমেরিকান মি. স্মিথ, যুগোস্লভিয়ান জোরান, পোলিশ সেফ এবং সখের আর্টিস্ট টমাসয, রাতকানা কাযিক, লাটবিয়ান পুরহিত ভোঁস, এবং রাশিয়ান গুন্ডা ভাল্কা কে নিয়ে জেল থেকে পালায়... জেল থেকে পালানোর মাধ্যমে মূলত কাহিনি শুরু... এরপর নানা রকম অনিশ্চয়তার শুরু... পথের মাঝে তাদের সাথে এক সর্বহারা কিশোরী যোগ দেয়... পানি ও খাবার এর অভাব পাশাপাশি প্রবল তুষার ঝড়, প্রতি মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা... মরুভুমি, মরু ঝড়, মশা, প্রবল তৃষ্ণা... সাথে এক বিন্ধু আশা... আর সেই আশায় বশীভূত হয়ে অসম্ভবের পথে ছুটে চলা... পাশাপাশি অভিযাত্রীদের জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে... টিকে থাকার জন্য যে কতকিছু করাও সম্ভব হয় তার এক নিদারুন প্রদর্শনী রয়েছে পুরো মুভি জুড়ে... এটি এমনই এক মুভি যা দেখার বহু দিন পর পর্যন্তও এর অনুভব আপনার অন্তরে রয়ে যাবে... না দেখে থাকলে অবশ্যই দেখবেন... বাজি ধরে বলতে পারি কোন লস হবে না...
রিভিউ করেছেনঃ Aeiub Riyon
এমনই আরো অনেক মুভির রিভিউ ও ডাউনলোড লিঙ্ক পেতে ফেসবুকে আমাদের পেজে লক্ষ্য রাখুন।
https://www.facebook.com/moviepagol
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।