বাংলাদেশের পুলিশ এর কাজ কাম দেখলে মাঝেমধ্যে হাসতে হাসতে জান যায়।
প্রায়ই দেখছি যারা আসল অপরাধী তাদেরকে না ধইরা ... সব ল্যাংটা পাবলিকরে ধইরা নিয়া ডলা দেয়।
একবার হরতাল এর মধ্যে দেখলাম,যারা ভাংচুর করতেছে তাদেরকে না ধইরা এক লুঙ্গি পড়া পাবলিক রে ধরছে পুলিশ।
মারামারি দেইখা ওই বেচারা পালানোর জন্য দৌড় দিছিল,আর ওমনি পুলিশ আইসা ওই লোকের লুঙ্গি ধইরা টান দিল।
লুঙ্গি পাবলিকের চেহারা দেইখা মনে হইল সে মনে মনে বলতেছে,"ছাইড়া দে শয়তান তর ঘরে কি বাপ-ভাই নাই,তোদের লাইগা কি লুঙ্গিও পড়তে পারুম না"
আর পুলিশ এর চেহারা দেইখা মনে হইল সে মনে মনে কইতেছে,
"ও লা লা সুন্দরী...পালাবি কোথায়... তর লুঙ্গি খুলাই আমার জীবনের আসল উদ্দেশ্য...তর এই লুঙ্গি খুইলা আইজকা বিজয় নিশান উড়ামু"
পুলিশ দিন দিন ভালই রসিক হইতেছে,অনেক সিরিয়াস মুহূর্তেও তারা লুঙ্গি নিয়া টানাটানি কইরা রসিকতা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




