somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

আমাদের প্রতিনিয়ত ভালবাসার বিশ্ব দিবস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নীলা,
কখনও নীলিমা কিংবা আকাশনীলা বলেই ডেকেছি তোমায়,
যখন উত্তরের শীতল বাতাসে, জুবুথুবু জনজীবন,
তখন তোমার আধো খোলা ঠোঁট দেখে উপভোগ করেছি,
চৈত্রের তপ্ত দাহন।

যখন প্রবল শীতের রাতে,
আমি শৈত্যযুদ্ধের সম্মুখীন
তখন তোমার দুটি হাত ছিল,
আমার উষ্ণতার প্রধান অস্ত্র শিবির।

হাত ধরে কত হেঁটেছি আমরা এই নগরের পথে পথে, ফুটপাতে,
শত রক্ত চাহুনী আর মানুষের হিংসিত চোখ উপেক্ষা করে।
ক্যলেন্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে
প্রতিটি দিনকেই পরিনত করেছিলাম
আমরা এক একটি ভালোবাসার বিশ্ব দিবসে।

তোমার অতল কালো গভীর চোখ, যেন চির সম্মোহনের টেলিভিশন।
যেখানে প্রতিনিয়ত চলে, ভালবাসার পূর্নদৈর্ঘ্য চলচিত্র
যার একমাত্র দর্শক আমি এবং আমিই করি তা দর্শন।

আজ বিশ্ব ভালবাসা দিবস,
ভালবাসা কাতর মানুষগুলোর, ভালবাসা পাওয়ার বিশ্ব দিবস।
তোমার আমার পুরানো খেলা, নতুন করে খেলবার দিবস।

আজও আমার প্রভাত হয়েছে, তোমার কণ্ঠ রাগে
চিরচেনা সে নিরেট কপালে লাল সূর্য-টিপ দেখে।
আজও পথে তাই চলছি মোরা দুটি হাতে রেখে হাত ,
ভালবাসা দিবস ----
সে যে,
তোমার আমার ভালবাসা ময়
লক্ষ দিবস রাত


আজ বিশ্ব ভালবাসা দিবস। সবাইকে ভালবাসা দিবসের অনেক শুভেচ্ছা। ব্যক্তিগত ভাবে আমি অবশ্য এই দিবস পালন করার ব্যপারে খুব বেশি আগ্রহী নই। আমি মনেকরি ভালবাসাকে কোন নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা উচিত নয় কারন এতে ‘ভালবাসা’ নামক অদ্ভুত মানবীয় আবেগটিকে ছোট করে ফেলা হয়।

ভালবাসা একটি সার্বজনীন ব্যাপার। প্রতিটি মানুষের জীবনেই বিভিন্ন পর্যায়ে ভালোবাসার স্পর্শ আছে, ভূমিকা আছে, দায়বদ্ধতা আছে এবং এই ভালোবাসা নিয়েই মানুষের মান অভিমান আছে। শুধু প্রেমিকাকে ভালবাসার মধ্যেই ভালবাসা সীমাবদ্ধ নয়, ভালবাসা হতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালবাসা হতে পারে পরিবারের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে সন্তানের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে নিজের কাজের সাথে ভালবাসা, ভালবাসা হতে পারে প্রকৃতির প্রতি ভালবাসা এমন কি ভালবাসা হতে পারে নিজের প্রতিও ভালবাসা।

ভালবাসা হচ্ছে মুক্ত, স্বাধীন, স্বার্থ ও শর্তবিহীন। তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ন ও অবিচ্ছেদ্য অংশকে শুধু মাত্র একটি দিনেই সীমাবদ্ধ রাখতে পারি? হ্যাঁ আমরা পারি। কারন আমরা ভালবাসতে বাসতেই ভালবাসি আবার এই ভালবাসতে বাসতেই ঘৃনা করি। একজীবনে আমাদের অনেকের হয়ত ভালবাসার স্বাধ মিটে না আবার এই এক জীবনেই আমরা অনেকেই ভালবাসার স্পর্শটুকু পাইনা। কবি বলেছেন, জীবন আরো দীর্ঘ হলে যে ভালবাসা আরো দীর্ঘ হত তা কিন্তু নয়। আসলে আমি মনে করি, মানুষ বেশিদিন ভালবাসতে পারেনা বলেই ভালবাসার প্রতি মানুষের এত হাহাকার এবং কোন একটি নির্দিষ্ট দিনে বন্দি করে ভালবাসা প্রকাশের মিথ্যে ও মেকি প্রচেষ্টা।

আমি নিতান্তই একজন সাধারন মানুষ। ইচ্ছে থাকলেও এই সব জাগতিক নিয়ম থেকে বের হতে পারি না। আর বের হতে পারি না বলেই ভালবাসার এই নির্দিষ্ট দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রিয় মানুষগুলোর হাসিমাখা মুখ কল্পনা করতেই সব কিছু ভূলে যাই, আর বার বার বলি, ভালবাসি তোমাদের সবাই কে অনেক ভালবাসি।

ভালবাসা ছড়িয়ে পড়ুক সবখানে, মানুষের প্রতি মানুষের রাগ হিংসা, ক্ষোভ শেষ হোক চিরতরে। সুন্দর হোক আমার আপনার সবার জীবন। প্রতিটি দিনই হোক ভালবাসার বিশ্ব দিবস।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৭
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×