somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

রিম সাবরিনা জাহান সরকার লিখিত অসম্পূর্ণ গল্প 'নভোনীল' এর বিভিন্ন পর্বের লেখকদের মধ্যে সেরা পর্ব ও লেখক নির্বাচনের ফলাফল।

০৩ রা মে, ২০২১ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার রিম সাবরিনা জাহান প্রায় এক বছর আগে একটি অসম্পূর্ন ছোট গল্প লিখেছিলেন। অনেক সহ ব্লগার দাবি করেছিলেন, সেই লেখাটিকে সমাপ্ত করার জন্য। ব্লগার রিম একটি মন্তব্যে জানিয়েছিলেন, অন্য কেউ চাইলে এই গল্পটির পরের পর্ব লিখতে পারে এবং সমাপ্ত করতে পারে। এক ধরনের পিলো পাসিং গল্প লেখার আয়োজন। অনেক ব্লগার তাঁর এই আহবানে সাড়া দিয়ে বেশ কয়েক পর্ব লিখেছেন।

একটি অসমাপ্ত গল্পকে কয়েকজন ব্লগার মিলে লেখার এই উদ্যোগের ব্যাপারে আমাকে জানান ব্লগার ম. হাসান ভাই। এই গল্পের বিভিন্ন পর্বের মধ্যে কোন পর্বটি সেরা বা কোন ব্লগার সেরা পর্ব লিখেছেন এই ব্যাপারে তিনি আমাকে একটি পর্যবেক্ষন বা তুলনামুলক বিচার করতে বলেছেন। সাথে এও বলেছেন - বিজয়ী ব্লগারের জন্য তিনি একটি উপহারের ব্যবস্থা করবেন। এই বিষয়ে ব্লগার ম. হাসান ভাই আমাকে অনেকবার অনুরোধ করেছেন এবং মেইলও করেছেন। ব্লগার ম হাসান ভাই আমার একজন প্রিয় ও সম্মানিত ব্লগার। ফলে সর্বশেষ কিছুদিন আগেও তিনি আমাকে এই ব্যাপারে অনুরোধ করায় আমি এই পোস্ট দিতে বাধ্য হলাম।

তবে আমি বিজয়ীর নাম ঘোষনার আগে আমি আমার কিছু নিজস্ব পর্যবেক্ষন খুব অল্প কথায় তুলে ধরতে চাই। আমি যখন কোন লেখাকে মুল্যায়ন করি, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করি লেখাটির ব্যাপারে আমার সত্যিকারের মতামতকে প্রাধান্য দিতে। আমি ব্যক্তিজীবনে শতভাগ শততা অর্জন করতে না পারলেও, আমার উপর অর্পিত দায়িত্ব ও কাজের ক্ষেত্রে আমি চেষ্টা করি শতভাগ সৎ থাকতে। তাই এই লেখাটিকে আমি একজন পাঠক হিসাবে মুল্যায়ন করার চেষ্টা করেছি।

আমি ব্যক্তিগতভাবে ব্লগার রিম সাবরিনার বিভিন্ন লেখা বেশ পছন্দ করি। উনার ভ্রমন ও অভিজ্ঞতা সংক্রান্ত পোস্টগুলো দারুন। যে গল্পটি নিয়ে ব্লগাররা সিরিজ লিখেছেন - এই গল্পের মুল লেখা অর্থাৎ ব্লগার রিমের লেখা পড়ে মনে হয় নি লেখাটা কোন উদ্দেশ্যে বা কোন কিছু ভেবে লেখা হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে লেখাটি হয়ত সময় কাটানোর জন্য বা একঘেয়েমি কাটানোর জন্য নতুন কিছু চেষ্টা করতে গিয়ে লেখা। লেখক চাইলে হয়ত একটি ছোট গল্প হিসাবে বা দুই তিন পর্বেই লেখাটিকে শেষ করতে পারতেন। কিন্তু পরবর্তীতে উৎসাহী পাঠক ও সহ ব্লগাররা একে একটি সিরিজ গল্পে পরিনত করেছেন। গল্পের ভালো মন্দ যাই হোক, উদ্যোগটি অবশ্যই সাধুবাদ যোগ্য।

যারা এই গল্পের বিভিন্ন পর্ব লিখেছেন তারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে গুনী ব্লগার। তবে আমি গল্পের বিভিন্ন পর্ব একসাথে পড়তে গিয়ে বিভিন্ন পর্বের মাঝে বেশ অসংলগ্নতা পেয়েছি, কোন পর্ব পড়ে মনে হচ্ছিলো গল্প না আমি ফিচার পড়ছি আবার কোন পর্ব পড়তে গিয়ে মনে হয়েছে আমি কোন গল্প না কবিতা কিংবা মুক্ত গদ্য পড়ছি। এছাড়া সত্যি বলতে বেশ কয়েকটি পর্ব পড়তে গিয়ে আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম। আমার মনে হয়েছে, একটি ছোট্ট সাধারন গল্পকে টেনে অযাচিতভাবে লম্বা করা হয়েছে।

সত্যি বলতে, আমি কিছুটা বুঝতে ব্যর্থ হয়েছি - এই গল্পটির বিভিন্ন পর্বের লেখকের মাঝ থেকে সেরা খুঁজতে হবে এবং কেনই বা পুরুষ্কার বিতরন করতে হবে। অনুগ্রহ করে সম্মানিত ব্লগাররা এটা ভাববেন না যেন, আমি তাদের লেখনিকে ছোট করে দেখেছি। আমি মনে করি, পুরুষ্কার প্রদানে আমরা যদি লেখার গুনগত মানকে প্রধান্য প্রদান করি, তাহলে সেটা সত্যিকারভাবে অনুপ্রেরনার কাজ করবে। নইলে বিষয়টির পরিনতি - পিঠ চাপড়াচাপড়ি ব্লগিং এর প্রতিচ্ছবিই হয়ে দাঁড়াবে।

যাইহোক, এবার বিজয়ী লেখকের নাম প্রকাশের পালা। আমার বিবেচনায় এই সিরিজের সবচেয়ে সেরা পর্বটি লিখেছেন ব্লগার কল্পদ্রুম । তিনি একটি ম্যাড়ম্যাড়ে মেলোড্রামাটিক রোমান্টিক গল্পে সাসপেন্স এনে কিছুটা প্রাণ সঞ্চার করেছিলেন। পাশাপাশি, গল্পের বিভিন্ন চরিত্র ও খুঁটিনাটি বর্ণনাগুলোকে তিনি গ্রহনযোগ্যভাবে কাজে লাগিয়েছেন। একজন পাঠক হিসাবে এটাই আমার মুল্যায়ন।

পাশাপাশি, এটা অনস্বীকার্য যে, এই সিরিজে যারা অংশ গ্রহন করেছেন তাদের অধিকাংশই নিয়মিত গল্প লেখক নন। সেই হিসাবে সকলের এই প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। আমি সকলকে অভিনন্দন জানাই। ব্লগার ম. হাসান ভাইকে ধন্যবাদ। তিনি সহ ব্লগারদের উৎসাহ দেয়ার জন্য একটি উদ্যোগ গ্রহন করেছেন।

ধন্যবাদ সবাইকে।
শুভ ব্লগিং।

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২১ ভোর ৪:১৩
৩২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×