somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

প্রিয় ব্লগার, আশা করি আপনারা ভালো আছেন নিরাপদ আছেন।

২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত ব্লগারবৃন্দ,
দীর্ঘ পাঁচ দিন পর বাংলাদেশে সীমিত পরিসরে ইন্টারনেট সংযোগ চালু হলো। আপনারা সবাই জানেন গত কয়েকদিন বাংলাদেশ কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। নিজের দেশের এই অবস্থা দেখে বুক কাদেনি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা ভীষণ মর্মাহত।


ব্লগারদের খোঁজ জানতেই মূলত এই পোস্ট। আশা করি, বাংলাদেশে বসবাসরত সকল ব্লগার এবং তাদের পরিবার সুস্থ এবং নিরাপদ আছেন। বর্তমান সময়ে নানা ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, তাই অনুগ্রহ করে যে কোন সংবাদ প্রচার করার পূর্বে তা নিজ দায়িত্বে যাচাই করে নিন। প্রতিটি গুজব একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বাজারে ছড়ানো হয়, অনুগ্রহ করে দুর্বৃত্তদের ফাঁদে পা দেবেন না। সবাই সংঘবদ্ধ থাকুন।

আপনারা জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে সামহোয়্যারইন ব্লগ এখন আগের মত প্রভাব বিস্তার করে না তথাপি আমরা এখনও পর্যবেক্ষণের তালিকায় আছি। আমরা আপনাদের দৃঢ়তার সাথে জানাতে চাই, আমাদের সার্ভারে সংরক্ষিত সকল তথ্য নিরাপদ রয়েছে এবং আমরা এর গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করি। আমরা প্রত্যাশা করব, উদ্ভূত পরিস্থিতিতে ব্লগাররা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ রেখে আলোচনা এবং সমালোচনায় অংশগ্রহণ করবেন এবং সঠিক তথ্য প্রচার করবেন।

গত কয়েক দিনের কোটা আন্দোলন এবং একে কেন্দ্র করে যত প্রাণহানি হয়েছে আমরা তার নিন্দা জানাই। আমরা দাবি জানাই, সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে যারা আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং লুঠ করেছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আর একটি গুলিও যেন কারো প্রাণহানির জন্য ছোড়া না হয়।


সবাই আবারও ভালো থাকুন।

বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে
কা_ভা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩
২৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×