গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮
রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু ও নিরপে নির্বাচন অপরিহার্য। ইতিপূর্বে নির্বাচনকে ঘিরে বহু দুঃখজনক ঘটনা ঘটেছে। তাই এ নির্বাচনকে প্রভাবমুক্ত করতে হলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ বা¯তবায়ন জরুরি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ বা¯তবায়ন হলে রাজনৈতিক দলগুলোর ভেতরে একনায়কতন্ত্রের অনেকটাই অবসান হবে, তৃণমূলের অংশগ্রহণ বাড়বে, দুর্নীতিবাজদের সুবিধা কমবে।
এই অধ্যাদেশের কয়েকটি বিধানের দিকে আলোকপাত করলেই বোঝা যাবে রাজনৈতিক দলগুলো কেন এটিকে গ্রাহ্য করতে চাইছে না।
অধ্যাদেশ অনুযায়ী,
*** রাজনৈতিক দলগলোর নিবন্ধের জন্য গত যে কোন সংসদে দলগুলোর অšতত একজন সদস্য থাকা বা যে কোন নির্বাচনে দুই শতাংশ উপজেলা/মেট্রোপলিটন থানায় কার্যক্রম থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
*** দলের গঠনতন্ত্রে দেশের সংবিধান বিরোধী কোন বিধান থাকলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কোন বৈষম্য থাকলে , দলের নাম, প্রতীক কিংবা অন্য কোন কর্মকান্ডে ধর্মীয় সহনশীলতা, ভৌগলিক অখন্ডতা বিনষ্টের আশঙ্কা থাকলে সে দলকে নিবন্ধন দেওয়া যাবে না।
*** রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে ছাত্র, শিক, শ্রমিক,ও পেশাজীবী সংগঠন এবং বিদেশে কোন শাখা বা অঙ্গ সংগঠনের বিধান রাখা যাবে না।
*** রাজনৈতিক দলগুলোকে ২০২০ সালের মধ্যে তাদের সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান রাখতে হবে। দলের ভেতরে কেন্দ্রীয় পর্যায়সহ সব পর্যায়ে নির্বাচিত কমিটি থাকতে হবে। একজন প্রার্থীকে অšতত তিন বছর তার দলের সদস্যপদে থাকতে হবে।
*** সরকারি কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অবসর বা পদত্যাগের তিন বছর পর্যšত নির্বাচনে প্রার্থী হতে পারবেনা।
*** মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে আগের ছয় মাসের মধ্যে ঋণখেলাপি থাকলে বা আগের তিন মাস টেলিফোন, বিদ্যুৎ,গ্যাস বা অন্যান্য কোন সেবার েেত্র বিল বাকি থাকলে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। এর বাইরেও প্রত্যেকটি বিধানই গুরুত্বপূর্ণ।
অধ্যাদেশের বিধানগুলো খতিয়ে দেখলে এর তিনটি প্রধান উদ্দেশ্য আমাদের চোখে পড়বে-
প্রথমত-দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠা,তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা এর ফলে পরিবারতন্ত্রে একাধিপত্য ুন্ন করা।
দ্বিতীয়ত-রাজনৈতিক দলগুলো প্রাগ্রসর (বিশেষরূপে অগ্রসর) করা, নারী ও ুদ্র জাতিসত্তার প্রতি অধিকতর সংবেদনশীল করা এবং ধর্মের অপব্যবহার করে ভোট পাওয়ার পথ কিছুটা হলেও সংকোচিত করা।
তৃতীয়ত-ঋণখেলাপি, বিলখেলাপিদের নির্বাচনের জন্য অযোগ্য করা।
এই তিনটি উদ্দেশ্যের বা¯তবায়ন দলগুলোর এবং গণতন্ত্রের উপর আরো অনেক ইতি বাচক প্রভাব ফেলবে তাতে কোন সন্দেহ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


