সময়টা ২০০৩ সাল।
[সংক্ষেপে বলি ! সে এক বিরাট ইতিহাস !!]
ঢাকা পলিটেকনিকে পড়ি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফাইনাল সেমিস্টারের একেবারে শেষ মুহুর্ত। পরীক্ষার আর কদিন বাকি। ক্লাসও খুব বেশী হচ্ছে না। বন্ধুরা একেক জন করুন চোখে চাওয়া চাওয়ি করি। সবার চোখে মুখেই শোকের মলিন ছাপ। কদিন পরই সবাই যে যার মত দূরে চলে যাব। দীর্ঘ চার বছরের সম্পর্ক ! আর দেখা হবে না। এমন সব মর্মান্তিক সেন্টম্যান্ট !
একটা কিছু কি করা যায় না- যেন একসাথে সবাইকে মনে পড়বে ?
কী করা যায় ? কী করা যায় ?
বন্ধুরা একদিন আমার রুমে এলো পরামর্শ চাইতে।
ওদেরকে কোন কিছু না ভেবেই বলে দিলাম
-একটা জন্মদিন পালন করা যাক। অবশ্যই ভূয়া জন্মদিন। সেই উত্সবে কলেজের টপটেন সুন্দরী মেয়েরা গেস্ট থাকতে পারে। ............ডট ডট ডট... (নাটকে এমনসব দৃশ্যে সংলাপ চলতে থাকে কিন্তু দর্শক শুনতে পায় না। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে)
-কী বললি দোস্ত ! ইয়াহু !!
বন্ধুরা আমাকে পারলে মাথায় তুলে নিয়ে নাচে। আইডিয়া ওদের পছন্দ হয়েছে।
দুই.
কার জন্মদিন পালন হবে এটা নিয়ে সমস্যা দেখা দিল।
উদ্দেশ্য হলো কলেজের সেরা সুন্দরীরা থাকবে। ওদের সাথে কিছু ফটো সেশন, কেক্কুক খাওয়া, ইত্যাদি। যার-তার জন্মদিনেতো আর ওদের পাওয়া যাবে না !
আবার মিটিং। জল্পনা কল্পনা। হ্যা। শেষে বলির পাঠা একজন পাওয়া গেল।
আমাদের কলেজে কবি বলে মোটামুটি পরিচিত। অনেক মেয়েই তাকে পছন্দ করে। খুব পপুলার। সুতরাং তার অনিচ্ছা থাকা স্বত্ত্বেও বন্ধুরা পিছুপা হলো না। জনে জনে ঘোষণা হয়ে গেল, আগামী ১০ অক্টোবর কবির জন্মদিন। কেক কাটা হবে সংসদভবন মাঠে। সবাইকে গিফট সমেত উপস্থিত থাকতে বলা হইলোওওওওও !
তিন.
১০ অক্টোবর কবির জন্মদিন পালন হলো ধুমধাম করে। কলেজের সেরা সুন্দরীরা স্বতস্ফুর্ততার সাথেই অনুষ্ঠানে ছিল। কেক, কোক খাওয়া হলো। ছবি তোলা হলো নানান ঢংয়ে। আমারা আয়োজকরা বেজায় খুশি। একটা ফল্স বার্থডে যে এতটা সফল আর আনন্দদায়ক হবে আমরা নিজেরাই ভাবতে পারিনি।
চার.
সপ্তাহ থানেক পরই কবির একটা গল্পের বই বের হলো। বইয়ের ফ্ল্যাপে কবির ছবিসহ পরিচিতি এবং জন্মতারিখ ছিল। ১১ নভেম্বর কবির জন্মদিন। বইটি সবার হাতে হাতে যেতেই হৈচৈ পড়ে গেল। আরে ! কবির জন্মদিন তো ১১ নভেম্বর। তাহলে ১০ অক্টোবর পালন হলো ক্যামনে ?
ধর ধর ধর । কবিরে ধর।
কবিরে ধরা হলো।
-কী কবি ? তোমার জন্মদিনতো ১১ নভেম্বর। তয় ১০ অক্টোবরে করলা ক্যান ? ফল্স নাকি ?
-নাহ। ফল্স হবে কেন ? কবি জবাব দেয়। আমার জন্মদিন ১১ নভেম্বর ঠিক আছে। তয় ১০ অক্টোবরে যেটা পালন করছি, সেইটা বাংলা মাসেরটা। আগামী মাসে আরবী মাসের জন্মদিন পালন করমু। ঢাকায় থাকলে তোমরা চইলা আইসো।
কবির সাথে আর কথায় পারে কে ? সবাই অফ গেল। আমরা ভূয়া জন্মদিনের আয়োজকরা আনন্দে তৃপ্তির ঢেকুর তোললাম। যাক। এই চান্সে বেশ কিছু ফটুক তোলা গ্যাছে।
পরিশিষ্টাংশ
গল্পের পরিশিষ্টাংশে একটা সত্য কথা বলে দেই।
এই গল্পের কবি এখন ব্লগ লেখে। তার ছবি তোলার রাশি খুবই খারাপ হওয়ায় সেদিনের ফটোসেশনে তোলা একটা ছবিও ওঠে নি। নেগেটিভ করার পর দেখি সব সাদা। এখনকার মত তখনতো আর হাতে হাতে মোবাইল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ছিল না ! সুতরাং এই পোস্টে দেবার মত একটা ছবিও পাওয়া গেল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


