somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পশ্চিমা সংস্কৃতি ও আমাদের মনোভাব"

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশ্চিমা সংস্কৃতি নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের যে কতো চিন্তা ও মতামত তা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেককিছুই ফুটে উঠে, যদিও আমরা বাঙালীরা সামনে থেকে সবকিছু না করি অথবা প্রতিরোধের ঘোষণা দেই, কিন্তু পেছন থেকে সব কিছুই গ্রহন করি। যেমন ধরুন, New Year Celebration, Valentine Day, Siblings Day, Mother’s Day, Father’s Day, Halloween, X-mas নিয়ে কত যে বিরূপ মন্তব্য ও খোঁড়া যুক্তি, জাতি হিসেবে একমাত্র আমাদেরই তা প্রমান করতে হবে। একটু বিশ্লেষণ করলে দেখতে পাই New Year Celebration এর ক্ষেত্রে অনেককে বলতে শুনি এসব আমাদের সংস্কৃতি না কিন্তু সারা বছর দিনলিপি গণনাতে আমরা ওই ইংরেজী দিনলিপি অনুসরণ করি এতে আমাদের কোন সমস্যা নেই, বাংলা দিনলিপি সেখানে অগ্রহণযোগ্য। Valentine Day নিয়ে যে কতো সমস্যা, ওই দিন উদযাপনে আমাদের ধর্মীয় অনুভূতি আবার জাগ্রত হয়, এই দিবস পালন মানেই নিলজ্জতা ও বেহায়াপনা কিন্তু সবকিছু উপেক্ষা করেও সব প্রেমিক প্রেমিকা তা পালন করে, স্বামী-স্ত্রী উৎসবমুখর পরিবেশে তা পালন করতে পারে কারণ সমাজ থেকে গৃহীত একটি লাইসেন্স তাঁরা পেয়ে গেছেন। মজার ব্যাপার হল আমার বন্ধুসমাজে একসময় যারা দুরন্ত প্রেমিক ছিল যাদের ভালবাসা দিবস মানেই মোটরসাইকেল এ প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো, রেস্টুরেন্ট এ বসে লাল গোলাপ ফুল আদান প্রদান সহ একে অপরের মুখে খাবার তুলে দেওয়া ও Break up এর দুঃখ সহ কতো কি ছিল, কিন্তু তাদের মধ্যেই অনেকে আজ বিয়ে করে বা না করে Valentine Day এর প্রতি খোঁড়া যুক্তি দেখায়, বড়ই অদ্ভুত!!! দিনের পালাবদলে আজ অনেক মানুষ ভালো পথে চলে আসছে, ভাবতে ভালোই লাগে। এখন আসা যাক Siblings Day, Mother’s Day and Father’s Day নিয়ে, এই বিশেষ দিনগুলো কিন্তু পশ্চিমাদের সৃষ্টি, আমাদের মধ্যে অনেকে যুক্তি দেয় তাদের প্রতি ভালোবাসা প্রকাশে কোন বিশেষ দিনের প্রয়োজন নেই অথবা কেউ যদি ওই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না লিখে তাহলে কি তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ হবে না?
তা ঠিক হয়তো সবার বহিঃপ্রকাশ এক না, কিন্তু ওই বিশেষ দিনগুলো মনে করিয়ে দেয় তাঁদের অস্তিত্ব আমাদের নিকট কতোটা গুরুত্বপূর্ণ। এখন আসা যাক Halloween ও X-mas নিয়ে, আমার ভাগ্য অনেক ভালো যে আমি এই দুটি উৎসব অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছি, পশ্চিমাদের উদযাপন দেখে আমি মুগ্ধ যদিও আমাদের দেশে এই দুটি উৎসবের আমেজ এতোটা নেই তবুও আমরা ওই দূর থেকে তা পালনে কোনকিছু সঠিক উপায়ে না জেনে অসংখ্য খোঁড়া যুক্তি ও ধর্মীয় মতভেদ নিয়ে আসি, কিন্তু পুরো বিশ্বে ওই উৎসবগুলো জাঁকজমক ভাবেই পালন করে কিন্তু আমাদের সংকোচিত মনোভাব থেকেই যায়।
আমাদের সমস্যা হল, গ্রহন করার মন-মানুষিকতা। আমার জন্য যা ভালো তা আমি গ্রহন করব কিন্তু আমার কোন অধিকার নাই খোঁড়া যুক্তি দিয়ে অপরের আনন্দকে নষ্ট করা।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×