somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাই কাজ তো খই ভাজ

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"নাই কাজ তো খই ভাজ" বাংলায় অতি প্রচলিত একটি প্রবাদ বাক্য। বর্তমান সময়ে অনেক মানুষ কাজহীন অফুরন্ত অবসর উপভোগ করছেন। সংকট ময় এই পরিস্থিতিতে প্রায় সকলই যেন খই ভাজার কাজটি সম্পাদন করছেন। খই ভাজা খারাপ কিছু নয়। গরুর দুধের সাথে খই খেতে বেশ সুস্বাদু।

তবে সকলেই যে উপাদেয় খাবার সরবরাহ করছেন না সেটা বদনবুক ভ্রমণ করলেই বুঝতে পারা যাচ্ছে। নানামুখী আলোচনা ও সমালোচনা কান পাতলেই শুনতে পারা যায়। তবে এসব আলোচনা সমালোচনায় ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক মনোভাবই বেশি ফুটে উঠছে।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকট মোকাবেলা করছে গোটা বিশ্ব। করোনা মহামারী চীন, ইউরোপ, আমেরিকা প্রায় সকল মহাদেশই বিস্তার লাভ করেছে। সব দেশের সরকারই এই মহামারী ঠেকাতে হিমশিম খেয়ে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করাটাই কি অধিক যুক্তিযুক্ত নয়?

করোনা প্রমাণ করেছে কোন দেশই সীমাবদ্ধতার বাইরে নয়। উন্নত দেশগুলোর অধিক মৃত্যুহার এরই সংকেত প্রদান করছে। আমরা সবাই জানি বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত একটি দেশ। এখানে প্রতিটি সেক্টরে রয়েছে মাত্রাহীন সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা আমার আপনার কথার ফুলঝুরিতে রাতারাতি সংশোধন হয়ে যাবে না। তাই এ নিয়ে এখন বাদানুবাদে লিপ্ত হওয়া উলুবনে মুক্তা ছড়ানোর মতই ভিত্তিহীন।

এই সীমাবদ্ধতা নিয়েই আসন্ন করোনা যুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। এই মুহুর্তে প্রতিটি জনগণকেই হতে হবে একজন সৈনিক। নিজে নিরাপদ থাকার পাশাপাশি অন্যকেও নিরাপদ রাখার ব্যবস্থা নিতে হবে। নিজে সচেতন থেকে অন্যকেও সচেতন থাকার পরামর্শ দিতে হবে। কেননা এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে সচেতনতাই এই রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করছে।

ভীতি ছড়িয়ে নয়, কাউকে দোষারোপ করে নয়, সকলে মিলে ঐক্যের ডাক দিতে হবে। কেন এই রোগ ছড়িয়ে পড়ল, কেন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করল না, এসব প্রশ্ন উত্থাপনের সময় এখন নেই। কারন, এসবের প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ এই বিপদ মোকাবেলার কোন সমাধান দিবে না। উপরন্তু এই কালক্ষেপণ সংকট আরো বাড়িয়ে দিবে। সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাড়নোর এখনই উপযুক্ত সময়। আমাদের ভুলে গেলে চলবে না কামিনী রায়ের সেই আহবান -

"সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে "
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×