ভিকারুন্নিসা স্কুল, স্কুলের চেয়ে বেশী কিছু
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশে ধনীদের কাছে যেমন কোটি কোটিও ব্যাপারনা আর গরিবের খেতে কষ্ট মতিঝিল আইডিয়াল ভিকারুন্নিসা সহ নামি দামি স্কুল গুলো ঠিক এই সমাজের বাস্তব অর্থনৈতিক চিত্রের প্রতিচ্ছবি।রাত ৩টায় ধানমন্ডি থেকে রওনা হয়ে রাত ৪টায় লাইনে দাড়িয়ে সকাল ১১টা নাগাদ একটা ভর্তির ফর্ম নেয়াকে স্বাভাবিক ঘটনা বলা যায় না। এটা একটা স্কুলইতো এর বেশীতো কিছু নয়,এই প্রতিযোগিতার মানে কি? ভিকারুন্নিসায় কোন কাজে যারা গেছেন তারা ভাল বলতে পারবেন একটা স্কুলকে অত উপরে তুললে যা হওয়ার তাই হচ্ছে সেখানে। একজন অরিত্রি খুন হয়ে আমাদের চোখ মেলে দেখার সুযোগ করে দিয়েছে। বহু অরিত্রিদের চাপা কান্নার শব্দ আমাদের কান পর্যন্ত আসছে না।
আমাদের কর্পোরেট সমাজ বহনের অযোগ্য একগাদা বই সন্তানের কাঁধে চাপিয়ে নিজের আভিজাত্য প্রকাশ করতে চাইছে। তাই এখন ভিকারুন্নিসায় একজন শিক্ষক মাসে লক্ষের অধিক টাকা আয়ের সুযোগ পাচ্ছে অনায়াসে। এই টাকা,এই অবৈধ টাকা দিনে দিনে এদের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। দেশের এলিট শ্রেনীর লোকের সন্তানদের পড়ানোর সুযোগ পেয়ে এদের ঔদ্ধত্য সহ্যের বাইরে। ভিকারুন্নিসা দেশ সেরা স্কুল, আমরা আমাদের স্ট্যটাস বানিয়েছি আমার সন্তান সেরা স্কুলে পড়লেই সমাজে আমার সম্মান বেশী হবে, তাই নামছি মহা প্রতিযোগিতায়। প্রশ্ন হচ্ছে নিজের সন্তান কি প্রতিযোগিতার পন্য?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন