somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একতারা

২৮ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও তোমরা!
একতারা বাজাইয়ো না
দোতারা বাজাইয়ো না
গীটার আর কঙ্গো বাজাওরে
একতারা বাজাইলে মনে পইড়া যায় আমার
দোতারা বাজাইলে মনে পইড়া যায় আমার
একদিন বাঙালি ছিলাম রে. . . . .

একতারা ততজাতীয় লোকবাদযন্ত্র। সাধারণত বাউল, বৈরাগী ও ভিক্ষুকরা যন্ত্রটি বাজিয়ে থাকে। এক সময় বাংলার বাউলরা একতারা বাজিয়ে মরমি গান গেয়ে পল্লীর পথে-প্রান্তরে ঘুরে বেড়াত। একতারাটি কানের কাছে নিয়ে তারা মৃদু গুঞ্জন তুলত, আর তন্ময় হয়ে তার সুরের সঙ্গে গান গাইত।

একটিমাত্র তার থাকে বলে এই বাদ্যযন্ত্রের নাম একতারা। লাউ, বেল, নারিকেল ইত্যাদি নির্মিত বস (খোল বা শূন্যপাত্র), কাঠ বা পিতলের খোল, এক খণ্ড সরু বাঁশ, একগাছি তার এবং এক টুকরা চামড়া এর নির্মাণ উপকরণ। বিভিন্ন ধরনের একতারায় বিভিন্ন উপকরণ ব্যবহৃত হয়। উপকরণ ও আকৃতি ভেদে যন্ত্রটি লাউ, গোপীযন্ত্র, বসমতি, থুনথুনে ইত্যাদি নামে পরিচিত। লাউ-এর বস গোলাকার জাতীয় বড় লাউয়ের খোল দিয়ে তৈরি, বিকল্পে পিতলের খোলও ব্যবহার করা হয়। প্রায় দুহাত লম্বা এক খণ্ড সরু বাঁশ মাথায় গিঁট রেখে সমান চার ভাগ করে মুখোমুখি দুভাগ কেটে ফেলে বাকি দুফালি বসের দুপাশে বেঁধে দেওয়া হয়। লাউয়ের তলা থেকে ইস্পাতের সরু তার বা সুতা বসের ওপর দিয়ে বাঁশের মাথায় কানের সঙ্গে টেনে বাঁধা হয়। প্রয়োজনমতো কান ঘুরিয়ে তার টান-ঢিল করা যায়। ডান হাতে বাঁশের ফালির মাঝামাঝি অংশ ধরে তর্জনীর অগ্রভাগ দিয়ে একতারা বাজানো হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×