এ পৃথ্বে স্বাভাবিক শুধু একটি শব্দ- মৃত্যু।
বাদবাকি সবই পড়ে অস্বাভাবিকের কাতারে;
কিন্তু ভাবতে অবাক লাগে এই একখানি শব্দের
আগমন
সময়কাল
জড়িয়ে আছে যার সাথে সে হলো সদা চঞ্চল শব্দ- হঠাৎ।
সমীকরণের স্লাইডে যদি রাখি তাদের পাশাপাশি? তখন?
হয়তো চরম অস্বাভাবিকতাও অ-হীন গন্ডির মধ্যেই পড়ে।
আর তাই-
পাড়ার মোড়ের নগ্ন ছেলেটা চিৎকার করে. কাঁদে তারস্বরে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


