কী জানি হয়েছে আমার! জটিল কোনো রোগ।?
ভুগছি প্রতিটি মুহূর্ত। ব্যথা, অসহ্য ব্যথা-
বুকে, মাথায়... কোথায় নয়! নিদ্রাহীন সময় কাটে।
ব্যথার পথচলা থামে না, শুধু দিক পরিবর্তন করে
তারও বোধহয় ঘুম আসে না- শুধু এপাশ-ওপাশ করে
কখনো কখনো গড়িয়ে নীচে পড়ে যায়
উঠে দাঁড়ায় পরক্ষণেই, পৌঁছায় শীর্ষে
কখনো বা কষে একখানা লাথি হানে
কামড় বসায় সূঁচালো দাঁত দিয়ে।
রক্তের শীতল স্রোত বয়ে যায় সর্বাঙ্গে-
শিরদাড়া বেয়ে বেয়ে কী যেন উঠে আসছে!
হুল ফুটানোর অসহ্য যাতনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
কখনো বা সে রেগে উঠে;
গলনাংকে পৌঁছা লৌহের তরল ঢেলে দেয়
জ্বলে ওঠে গলা হতে বুক, পেট-- কোষ হতে কোষান্তরে
অণু-পরমাণুর বিস্ফোরণ ঘটতে থাকে অনবরত--
আণবিক-পারমাণবিক।।
মৃত্যু কামনা করি। না, না ব্যথার নয়। আপন সত্ত্বার।
আর প্রার্থনা করিঃ
ব্যথা তুমি চিরজীবী হও। ক্ষণজীবী আমায় খাও কুড়ে কুড়ে।
==================================================
অসহ্য ব্যথার মাঝে থাকে যে ব্যথাহীন ব্যথা সে ব্যথা সহ্য করা দায়!!!
==================================================
কীসের এতো আনন্দ আমার বিষম জ্বরে!!!
==================================================
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


