আর নয় আস্ফালন- অহেতুক অকারণ
নিজেকে ভালোবাসার সময় এসেছে-
এখন সময় পরিশুদ্ধির পথে যাত্রার...
ছোট্ট জীবনটার যে ক্ষুদ্র পরিসর কেটে গেছে
সেখানে পাপের পাল্লা অনেক ভারি-
সে ভার আর বইতে পারা যাচ্ছে না।
অবিরাম মানুষের ভালোবাসা পেয়েছি অনেক-
পরের মায়া মমতার সাগরে নিমজ্জিত থেকেছি।
আপন ভালোবাসা, মায়া-মমতা দেয়নি নিজেকে কখনো।
আত্মার ক্ষরণরোধের সময় এসেছে-
আগ্নেয়গিরির রূপান্তরের ডংকা বাজছে-
জীবন্ত হতে সুপ্ত; মৃত নয়।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



