একাকীত্বের পরছায়ায় কে ওখানে?
তুমিই তো!
শূন্য শূন্যতায় ছেয়ে আছে সময়,
তবুও বলে উঠি আমি ক্ষণে ক্ষণে
তোমাকে নিয়েই আমার মনে মনে-
মিশে আছো আমার সকল ভাবনা জুড়ে
কথা জেগে ওঠে এই আমার হৃদয় ফুঁড়ে
সকল ভালোলাগা ভালোবাসা শুধু তোমায় ঘিরে
বুকে টেনে নাও ভালোবেসে, তোমার আপন করে...
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৭ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


