প্রথম পাতায় সর্বোচ্চ ব্লগারের তালিকা কি খুব প্রয়োজনীয়?
০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগ জগতে আমার প্রবেশ সাহোইন দিয়েই। প্রতিদিনই কয়েকঘন্টা যাতায়াত থাকে এখানে, নইলে কেমন যেন একটা অপূর্ণতা কাজ করে। যাই হোক, প্রথমদিন থেকেই সর্বোচ্চ ব্লগারদের তালিকাটা দেখতে দেখতে তালিকায় থাকা সবগুলো নাম প্রায় মুখস্ত হয়ে গেছে বা বলা চলে একজন নতুন ব্লগারকে গুলিয়ে খাইয়েছেন কর্তৃপক্ষ। তালিকায় থাকা কেউ কেউ এখন আর এখানে লেখালেখি করেন না। কেন করেন না সেটা আমার না জানলেও চলবে। কিন্তু যারা লেখেন মোটামুটি ভাবে প্রায় সবারই লেখা পড়ার সৌভাগ্য হয়েছে এতদিনে। অনেকেই আছেন লেখার হাত খুব ভালো। অনেকেই কেবল তালিকায় থাকার জন্য হাতের কাছে (লেখাগুলোতে মাথার কাজ আছে বুঝা যায়নাতো তাই আরকি!)যা পান তা দিয়েই পোস্ট করেন। ইদুর দৌঁড়ে টিকে থাকতেতো হবে। যাই হোক কে কিভাবে পোস্ট করবেন সেটা তার ব্যাপার। তবে আমার মনে হয় এই সর্বোচ্চ ব্লগারদের তালিকাটা না থাকলে আমরা আরো সুন্দর সুন্দর লেখা পেতে পারি। লেখা যদি কেবল তালিকায় নিজের অবস্থান ধরে রাখার জন্য হয় সেটা দিয়ে নিশ্চয় খুব ভাল কিছু আশা করতে পারি না। আর আমি বুঝি না, এই তালিকাটা থাকা কি খুব গুরুত্বপূর্ণ কিছু? এটা না থাকলে কি আমরা সাধারণ ব্লগাররা কপি-পেস্টুদের হাত থেকে একটু শান্তিতে থাকতে পারতাম না? আমাদের ভালো ভালো ব্লগারদের সুন্দর সুন্দর লেখাগুলো মনযোগ দিয়ে পড়তে পারতাম না? আপনি কি মনে করেন?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন