অনেকদিন পর বর্ষা, অনেকদিন পর এমন টানা বৃষ্টি.... বৃষ্টি-বর্ষা ভুলতেই বসে ছিলাম যেন এতোদিন। এতোদিন... ঠিক কতোদিন ??? সেই হিসেব নেই জানা তবে জানা আছে... গ্রীষ্মের খড়তাপে তপ্ত জীবনে বর্ষা বড় প্রয়োজন । অবশেষে বর্ষ এলো, বৃষ্টি হলো .... বৃষ্টিতে রাস্তা ঘাট কাদা জলে একাকার । সেই বর্ষার এমন বৃষ্টিতে , এমন নোংরা রাস্তাঘাটে চলতে চলতে হুটহাট বৃষ্টির অসভ্যতায় বিরক্ত হই.... ধ্যাত , সময় জ্ঞানহীন বৃষ্টি ।
যেভাবে প্রতিদিন বিরক্ত হই দেশের সরকার কিংবা বিরোধীদলের কাণ্ডজ্ঞানহীনতায় । ভাবি হায় মানুষ এতো বেকুব হয় কি করে ?? অথচ এই বেকুবরাই আমাদের মতো কোটি বেকুব জনতার রায়ের প্রতিনিধি ।
আবার টিপাই মুখী বাধঁ নিয়ে আমরা সোচ্চার হই, চিৎকার করি দেশের স্বার্থ নিয়ে আর নিজেরাই আবার ব্যক্তিস্বার্থে জঞ্জলি দেই দেশের স্বার্থ । হায় এ কি স্বেরোধিতায় বসবাস আমাদের !!!
ক্রমাগত যেন এই স্ববিরোধিতায় চলে জীবন , আহা বৃষ্টি কেন সময় বোঝ নাহ ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


