somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচারী রেইনট্রি ও......!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বৈরাচারী শব্দটা গতকাল আবার শুনলাম সাবেক প্রাধানমন্ত্রী খালেদা জিয়ার মুখে। তিনি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দাবি করেন, "বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করতে তারা নানা ধরনের আইন করছে। তারা বংশপরম্পরায় ক্ষমতায় থাকতে চায়"

আমি হাসলাম যে তার দলের কি অবস্থা।আর মনে পরল পূর্বেকার একটা কথা। সেটা বলি আপনাদের তার আগে বলে নেই যে আমার ইউনিভার্সিটির রুমের নিকট একটা রেইনট্রি গাছ ছিলো সেটা গতকাল গাছটা রেখে ডালগুলো কেটে ফেলা হলো তাই ছোট সময়ের সে কথা মনে পরে গেলো। ছোট বেলা থেকেই গাছে ওঠা, গাছ লাগানো বা গাছের বীজ রোপন করা পছন্দ করি। এগুলো খুব ইনজয় করতাম । মা' বলতেন আমি যখন ঠিকমত হাটতে পারি না। তখনও গাছে ওঠতে ইচ্ছা পোষন করতাম।
মা' বা অন্যারা আমাকে গাছে ওঠিয়ে ধরে রাখত। আমিও দু'পা ও হাত দিয়ে গাছ ধরে রাখতাম। যদি নামিয়ে দিতে তাহলে কান্না করতাম, ক্লাশ টু থেকেই হাট-বাজারে যেতে শুরু করি। আমি হাট থেকে কোন কিছু খেতাম না। খাওয়ার টাকা দিয়া গাছের চারা ক্রয় করতাম। এরকমই একবার একটা রেইনট্রি গাছ আনলাম। আমি গাছটি পুকুর পারে জমির নিকট লাগানোর ইচ্ছা করলাম। মা'কে বললাম। মা না বলে উত্তর দিলো।
কেন মা'? জাণতে চাইলাম
মা'বললেন-
রেইনট্রি গাছ স্বৈরাচারী
আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি মা'র মুখের দিকে,
কারন আমি স্বৈরাচারী শব্দটা এই প্রথম শুনি এর আগে শুনিনি।
আমার ছোট ভাই বলল মা'
স্বৈরাচার কি?
মা'বললেন যারা নিজেরা খায় অন্যদের খাইতে দেয় না। আর অন্যদের তিলে তিলে মেরে ফেলে। দেখো না আমাদের খালের পারে রেইনট্রি গাছের নিচে সুপারি গাছে সুপারি ধরে না আস্তে আস্তে মরে যাচ্ছে। আবার সাইত্তান গাছটিও বড় হতে পারে না।
মা' আবার বললেন-
এদের উপর দিয়ে যতদুর ডাল যায় ততদুর নিচ দিয়ে সিকড় যায়। ডালের কারনে নিচের গাছ উপরে উঠতে দেয় না আর নিচের গাছ আলো বাতাসও পায় না। আবার নিচের পানি চুশে সব সিকড় দিয়ে রেইনট্রি গাছ নিয়ে যায়, ফলে অন্য গাছ খাবার পায় না। জমিতে ফসলও হয় না।
রেইনট্রি গাছের এই কাহিনী শুনে আমার আক্কেল গগুডুম অবস্থা। এ গাছের প্রতি আমার অনিহা চলে আসে। মা 'আরো বলে যে, এই গাছ বিদেশ থেকে আনা হয়েছে।

যদিও রেইনট্রি গাছের অনেক গুন আছে। যেমন সায়া দেয়া, ফুল ও গ্রান দেয়া , এর ফল গরুর খাদ্য হিসাবে বযবহার করা হয়। সর্বপরি এর থেকে কাঠ ও জ্বালানি পাওযা যায়। তারপরও আমার আর স্বৈরাচারী গাছ ভাল লাগে না।

ক্লাশ ৫ম শ্রেনীতে পড়ার সময় ইতিহাস বইতে আবার স্বৈরাচারী শব্দটা পাই। এবার উৎসাহী হয়ে স্যার কে জিঙ্গাস করি স্যার স্বৈরাচারী মানে কি?
স্যার বললেন -
অত্যাচারি শাসক
তাহলে
স্বৈরাচারী শাসক কে?
স্যার বললেন -শেখ মুজিব আর এরশাদ
যদিও শেখ মুজিব প্রথম স্বৈরাচারী ছিলেন না। বাকশাল করার পর তাকে এ উপাধী দেয়া হয়।
এবার অন্য এক ছাত্রের প্রশ্ন এরশাদ কে?
বাংলাদেশের সরকার ছিলো জোর করে, মানুষকে ভাট দিতে দেয় নি, কথা বলতে দেয় নি।
অন্য একজন
স্যার কি অত্যাচার করত?
গুলি করত, গুম করত, ভোট দিতে দিত না,কথা বলতে দিত না, মিটিং-মিছিল করতে দিত না। এক কথায় মানুষের কোন স্বাধীনতা ছিল না!
ক্লাশের সবাই একজোগে
ও,
আমি স্যার কে বললাম স্যার!
স্যার জী
আমার মা' যে বলল স্বৈরাচার মানে
নিজে সব খাবে অন্য কে খেতে দিবে না আর তিলে তিলে মেরে ফেলা"
স্যার বলল
তোর মা' যা বলছে সেটাও ঠিক আমার টাও ঠিক
সবটাকেই স্বৈরাচার বলে।
তখন
আমি এটুকু বুঝতে পারছি যে স্বৈরাচার মানে অনেক খারাপ,দেখার আগ্রহ হলো
নবম শ্রেনীতে এসে স্বৈরচারী,স্বৈরচার,ও স্বৈরচারী শাসকের ব্যাপারে জানলাম যে-

'স্বৈর' ও 'আচার' এর সমন্বয় 'স্বৈরাচার' হচ্ছে একটি বিশেষ ধরনের আচার বা আচরণ। ব্যক্তির আচার ও স্বয়ং ব্যক্তি এক নয়। যে-ব্যক্তি আচার করেন, তিনি আচারী হন। আর যে-ব্যক্তি স্বৈরাচার করেন, তিনি স্বৈরাচারী।'স্বৈরাচার' একটি বিশেষ্য পদ, কিন্তু এটি মানুষের নাম বিশেষ্য নয়।
বাংলা অভিধানে ‘স্বৈরাচার’ শব্দের অর্থ নির্দেশ করে বলা হয়েছে, “নিজের ইচ্ছানুযায়ী আচরণ”। সুতরাং, স্বৈরাচার হচ্ছে একটি আচার বা আচরণ। যে আচারন টা করে তাকে স্বৈরাচারী বলে
ইংরেজিতে
Autocratic- স্বৈরাচারী - of the nature of or relating to an autocrat; "an autocratic ruler"
having characteristics of an autocracy;an autocratic government; autocratic political rule"

পৃথিবীতে বহুকাল আগে স্বৈরাচারী রাজারা রাজ্য শাসন করতেন নিজের ইচ্ছা অনুযায়ী , শাসনতন্ত্র অনুযায়ী নয়। আধুনিক যুগে সকল স্বৈরাচারীই একটা শাসনতন্ত্র
অনুযায়ীই শাসন করে। শাসনতন্ত্র মানেই অস্বৈরাচারী। এটি ঠিক নয়। জার্মানীতে হিটলারের স্বৈরাচারী শাসন চলছে শাসনতন্ত্র অনুযায়ীই। আর একটা শব্দ বযবহার হয় autocracy স্বৈরতন্ত্র, an absolute government by one person, শেখ মুজিবুর রহমান ১৫ মিনিটে শাসনতন্ত্র পরিবর্তন করে স্বৈরশাসকে পরিনত হয়েছিলেন।
সুতরাং শাসনতন্ত্র অনুযায়ী শাসন করলে তা স্বৈরাচারী হবে না ভাবা ঠিক নয়। স্বৈরাচার বা স্বৈরতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক বিধি-বিধান, আচার-আচরণ ও মূল্যবোধের বিপরীতে।
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশেতো শাসনতন্ত্র অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে , একে কি স্বৈরতন্ত্র বলা যায় ।

তার উত্তর আপনাদের নিকট
রাষ্ট্রীয় মেশিনারিজ সব ঠিকঠাক মত চলছে কি না।বেসামরিক প্রশাসন ব্যর্থ হচ্ছে অর্থ্যাৎ, দেশে গণতান্ত্রিক বিধিবিধান কাজ করছে কি না।
বিনা কারনে গুম,খুন হচ্ছে কি না।
ভোটবীহিন নির্বাচন হচ্ছে কি না
নিজেদের গদি টিকানোর জন্য নতুন নতুন আইন হচ্ছে কি না।
বিচারের পরও আইন পরিবর্তন করে নতুন করে ফাঁসি দিচ্ছে কি না?
তাহলে আমরা কি ধরে নিতে পারি ? এটাই স্বৈরতন্ত্র ? দেশ এখন স্বৈরাচারী শাসক দ্বারা শোষিত হচ্ছে।আমরা তাহলে এক ভাগ্যবান বা দুর্ভাগ্যবান প্রজন্ম যাই বলি না কেনো কাকতালীয়ভাবে ইতিহাসের অংশ হয়ে প্যাকটিক্যাললি স্বৈরশাসক দেখার সুযোগ হলো।
এখন চিন্তা করুন দল হিসাবে বিএনপি বা আওয়ামীলীগ বা অন্য দল,বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলো। সবই স্বৈরতন্ত্রে চলছে? না অন্য। শ্লোগান হউক সর্বাস্তরেরে স্বৈরাচারী নিপাত যাক।

[
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×