এই বেটা প্লেলিস্ট! রয়েসয়ে
গানপোস্ট
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থাকতে যদি না পাই তোমায়
চাইনা মরিলে
আমায় কাঁদালে
এক সহব্লগার এর মেসেন্ঞ্জারের স্ট্যাটাসে এ গানটা ছিলো। মুহূর্তেই দশ বছর আগে কলেজের জীবনে হারিয়ে গেলাম। পরবর্তী লাইনগুলো মনে পড়ছিলো না। ঐ বন্ধু মনে করিয়ে দিলেন। আমি খুঁজে বের করলাম গানগুলো সংগ্রহশালা হতে। ধোঁয়ার রাজ্যে ঝড় তুলে চিৎকার করে করে পাগলের মতো এই গানগুলো গাইতাম (?!) বন্ধুরা এখন কে কোথায়! ইশ্..
নাহ্ আমি ওই দিনগুলো ফিরে পেতে চাইনা। এমনি করে থাক, হঠাৎ করে ভীষণ ভাবে মিস করবো সবকিছু।
আজ বুঝলাম আমি বদলাই নি। ধোঁয়ার রাজ্য কবেই শুভ্র করে দিয়েছি

। পারিপার্শ্বিকতার স্বার্থে চিৎকার করতে পারছি না। তবে মনের ভিতর কী পরিমাণ কর্কশ ভাবে গাইছি লিখে বুঝানো যাবে না।
ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপন। আরে বাবা, কাঁদতে থাক না বাপ- তোকে মানা করেছে কে!!!
পরপর ফ্লাডিং টাইপ দুইটা পোস্ট। কিন্তু কেমন জানি দৃষ্টিকটু (সত্যি)। [কৃতজ্ঞতাঃ এক সহব্লগার ব্যাপারটা বলে গেলেন] তবে আমি জানি এমনি করে হারিয়ে যাওয়ায় কী পরিমাণ Ecstasy.
আচ্ছা আমার প্লেলিস্ট কিন্তু রয়েসয়ে নেই-
১.
আমি যারে ভালোবাসি - আইকো - রঙ্গমেলা ২
২.
বাবলাপাতা - জুয়েল (জেনারেশন ২কে) - রঙ্গমেলা ২
৩.
রঙ্গমেলা - জেমস্ - রঙ্গমেলা ১
৪.
ভালোবাসি - মেহেদি - রঙ্গমেলা ২
৫.
কাঙালিনী - পঞ্চম - রঙ্গমেলা ২
ভবের মায়ায় মগ্ন হইয়া হারাইলি রতন..একদিনও না দেখি রে তোর নিজের রূপ কেমন.. ভবের মায়াই রইসনা মন ভুলিয়া. . .বেলা গেলো রে
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন