somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য রকম ক্যাম্পাস

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য রকম ক্যাম্পাস

লেখক: মৃন্ময় মাসুদ | ইত্তেফাক, বুধ, ১৪ ডিসেম্বর ২০১১, ৩০ অগ্রহায়ণ ১৪১৮

গতানুগতিক কোন ক্যাম্পাস নয়। পাঠ্যপুস্তকের বিরক্তিকর পড়াশুনা, ক্লাসে স্যারদের একঘেয়ামি লেকচার, কলেজের কড়াকড়া সব নিয়ম- কানুনের বাইরে সুন্দর মনোরম পরিবেশে দেশ-বিদেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের বিখ্যাত সব মজার মজার চিত্তকর্ষক গল্প-উপন্যাস-কবিতা পড়ানো হয় এ ক্যাম্পাসে। আর এই বিখ্যাত লেখকদের বিখ্যাত বইগুলোর উপর হূদয়গ্রাহী আলোচনা করেন এ দেশের বরেণ্য শিক্ষাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, লক্ষ্য তরুণের প্রাণপুরুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। যে ক্যাম্পাসে রয়েছে প্রতি সপ্তাহে দেশ-বিদেশের সেরা চলচ্চিত্র ও মঞ্চ নাটক উপভোগ করার এবং বিভিন্ন বিষয়ে দেশের বিশিষ্টজনদের বক্তৃতা ও আলোচনা শোনার সুবর্ণ সুযোগ। আর বন্ধুদের সাথে প্রাণখোলা আড্ডা যেন বাড়তি পাওনা। হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ। আমি যে ক্যাম্পাসের কথা বলছি তার নাম ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’।

কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন ও বয়সের সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের জন্য একটি বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। বই পড়ার উত্সাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুলসংখ্যক পুরস্কারের ব্যবস্থা। তিন বছর বিরতির পর আবারো বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজন করতে যাচ্ছে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘একাদশ শ্রেণীর বই পড়া কর্মসূচি’। ‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশভিত্তিক উত্কর্ষ কার্যক্রমের আওতায় এই কর্মসূচি চলছে ৩৩ বছর ধরে। বর্তমানে সারাদেশের ৩’শ কলেজে এই কর্মসূচির সদস্য সংখ্যা প্রায় ছয় লক্ষ। আলোকিতদের এই বিশাল মিছিলে অংশ নিতে চাইলে আজই চলে আস বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে, ১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, এই ঠিকানায়।

এই কর্মসূচিতে থাকবে ১২টি বই। কর্মসূচি চলবে ১৮ সপ্তাহ। ১৮ সপ্তাহে অংশগ্রহণকারীদের ১২টি বই পড়তে হবে। বই পড়া শেষে অনুষ্ঠিত হবে একটি ছোট্ট মূল্যায়ন পর্ব। মূল্যায়ন পর্বে যারা ৬টি বই পড়বে তারা পাবে ‘স্বাগত পুরস্কার’। ৮টি বই পড়লে পাবে ‘শুভেচ্ছা পুরস্কার’। ‘অভিনন্দন পুরস্কার’ পেতে হলে পড়তে হবে ১০টি বই। আর ‘বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার’ অর্থাত্ ‘সেরা পাঠক পুরস্কার’ পেতে পুরো ১২টি বই-ই পড়তে হবে কিন্তু! এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হলে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রে এসে নিম্নলিখিত আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করতে হবে— ১. কলেজ আইডি কার্ডের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে। ২. কর্মসূচিতে অন্তর্ভুক্তি ফি হিসেবে ২০ টাকা প্রদান করতে হবে। ৩. নিরাপত্তা অর্থ হিসেবে জমা রাখতে হবে ৮০ টাকা। কর্মসূচি শেষে বাড়িতে পড়তে নেয়া বই ফেরত দেয়া সাপেক্ষে এই অর্থ ফেরত দেয়া হবে।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×