অষ্টাদশী যুবতীর পায়ের ভাঁজে আমার আঠারশো যুগের স্বপ্ন
দোদুল্যমান সব্যশান্ত আত্মার প্রশান্তি ঘাম ঝড়ায়
হাক ডাক আর অকারনীয় অসহ্যতা ধাবড়ে বেড়ায় অনেকক্ষন
নিত্যনন্দ বাবুর কালো ঝুড়ি আঠালো জ্বলে মাখামাখি
মসৃনহীন কামুকতা শুধু আলোই ছড়ায় অন্ধকারে
হাটতে হাটতে পথ হারানো সেই সব নিরানন্দ কুঠিরে
আর আমি ডুব মারি অষ্টাদশী যুবতীর..............
পত্রালয়ে আজো সেই সব পুরনো লোমের ছড়াছড়ি
হারাতে গিয়ে আবার তা ফিরিয়ে আনা কোমলতায়
চোখ বুঝে বন্ধ মনিতে আবারো সেই ঝলকানী
সহ্য করা যায়না; অসহ্য মুখেই আবার মেনে নেয়া
সঙ্গপনে যে বাঁশি জ্বালায়, পোড়ায়, কষ্ট দেয়, অবহেলায়
অতৃপ্ত কিনারে ভেড়া সেইসব অচেনা কর্কশ কাক
আবারো শুরু থেকে খুঁজে ফেরা অষ্টাদশী যুবতীর.............
রঙ্গিন বিছানায় অর্ধনগ্ন মাতাল চিবুকীর শয়ন
চোখ না মেলা সে চোখে খুনের পরিহাস
বলা হয়না সেসব কথা বা সময় নেই শোনার মত
ভূল করে বলা হয়ে গেলেও পাপের ভয়ে মুখ লুকানো
পাতালপুরীর নীল বেশ্যা আবার এর ওর নিরব কোঠরে
হরহামেশা উত্তাল করা পথের পাশের ন্যংটো ঘাস
আর চোখ বন্ধ করেও অনুভব করা অষ্টাদশী যুবতীর...............
কারনে-অকারনে পৃথিবীর গায়ে কালিমা লাগানো যুবক
এর ওর কথা ভাবতে ভাবতে নিজেই নিজের অচেনা
পাগলের শূন্য প্রলাপে হারিয়ে যাওয়া মিতব্যয়িতার সঙ্গা
সন্ধ্যার শিশির মিটিয়ে ফেলে আজীবনের বাসনা
পুরনো কাঁথায় নতুন সুতোর প্রলেপ;
কুটিকুটি করে সিদ্ধ হওয়া মাতাল পৃথিবীর কুর্নিশ
আর আমি তখনো অষ্টাদশী যুবতীর.................
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।