নিস্কালয় তুলোর খোঁজে এ মুড়ো ও মুড়ো করে ছুটে চলা
বারান্দায় কালো বিড়ালের মিউ মিউ ডাক
থামিয়ে দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা অবজ্ঞায়
নাক, চোখ, মুখ বুঝে সুবোধ বালকের অপেক্ষা
অকারনে অঝোর ধরায় সিক্ত ক্রাইং বয়ের চোখ !
প্রতিক্ষার অবসান এখানে ওখানে করে কোনখানেই হয়না
নীল তোয়ালের কালো পাড় হিশহিশ করে; অজান্তে সুপ্তঘর
ক্রাইং বয়ের অভিশপ্ত চোখ আজ কঠোর থেকে কঠোরতর
জানা হয়নি কি হারানোর ভয়ে এ অস্পষ্ট কাঁদনী
অহঙ্কারী মস্তিস্ক ভাবান্তর ঘটায় দুপুরের পিচঢালা পথে
আর ক্রাইং বয়ের অসহায় চোখ কেঁদে চলে নীরবধী।
স্বপ্নহীন অস্বপ্নের মাঝে বসবাস হরিনী মন্ডা
বিসর্জন জন হারায় এর ওর মিথ্যে চাহনিতে; বারবার
প্রযত্নে কারো নাম ঠিকানা খুঁজে পাওয়া যায়না
তারপরেও সকাল, বিকেল, সন্ধ্যা, রাতই মিথ্যে হবার আকাঙ্খায়
পলকে পলকে ভাবিয়ে তোলে নিরবহীন রাতের অন্ধকারে
রোদের জ্বলের সাথে এক হয়ে যাওয়া ক্রাইং বয়ের দামহীন চোখের জ্বল।
তপ্ত কালিমা মুছে যায় অসভ্য নিরজনে; কুটিকুটি
ছিন্ন পল্লব আবার নতুন করে পথ খোঁজে যখন তখন
এর ওর কান্না দেখতে দেখতে খানখান হওয়া হৃদয়
আজ সব কিছু মুছিয়ে দেয়া মসৃন সবুজ পল্লবে; প্রহরে
রঙ্গ তামাশাহীন পৃথিবীর বুকে আরো এক রক্তারক্তির অপেক্ষা
সব কিছুই শুধু ক্রাইং বয়ের কান্না থামাতে।
নিষ্ঠুর ক্রাইং বয় আজকাল 'ফ্যসফ্যস' করে কাঁদতে শিখিছে
কোন আয়োজন নেই; নিমন্ত্রন; ঘোষনা নেই আগে থেকে কোন
নিস্কালয় চাঁদের আলো দরজা ঠেলে ঘরে ঢুকতে না পাড়লেই
ক্রাইং বয়ের কান্না শুরু; বিরামহীন অকারনীয় কান্না
থামাতে গিয়েও অসহ্য হয়ে পড়া তার চাঁদের আলো
আর বুঝি ক্রাইং বয়ের চোখে কান্না আসবেনা; আসলেও থামানোর নেই কেউ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



