দুষ্ট চোখ রাঙ্গানী অঝোর বৃষ্টি ঝড়ায়; নিদ্রাহীনতায়
পক্ষিকুলের উপহাস তারিয়ে বেড়ায় সারাক্ষন
ভাবি; তবু বিশ্বাসহীনতায় মেনে নেই সবকিছু
যদি না চাইতেই কিছু পেয়ে যাই এইবার
ক্ষতি কি নির্ভাবনায় আবার জন্মায় নিস্কলঙ্ক নরাধম।
তামার শরীরে হাতরে বেড়ানো প্রহসন
স্বপ্নের বীজে জন্মায় আগাছা হয়ে
ভূলে যাওয়া সব পূরনো অতীত; বর্তমান
ফেলে আসা হাজার বছর পুরনো বেশ্যাপাড়া
পথ ভোলা নাবিকের খোঁজে আবারো
হলুদ সাড়ি পরে পথ আগলায়।
বুন্য শকুন চেটে পুটে খেয়ে নেয় সব; স্বযতনে
নিরব চিবুক উপহাস করে বারবার
রক্ত রাঙ্গা অজানা বিলাসী সেই প্রথম প্রহর
হারাবার ভয়ে মেনে নেয়া সবকিছু; অকারন
নরাধম হয়ে বেঁচে না থাকার কামনার পরেও
তাই হয়; যা নিয়ে অনন্তকালের ঘৃনাবোধ।
ঝড় ঝঞ্জার ভোরে বন্ধ চোখে ছুটে চলা
নগ্ন দুপুরও মেনে নেয়া অবহেলায়; বাধ্যগত
বিমুর্ত সন্ধ্যা আসে পাদটীকায়
নির্লিপ্ত রাত কামনার সুখ খোঁজে
সবই পাওয়ার স্বপ্ন; চোখ মেলা উড়ন্ত চিল
মানতে না চাইলেও মেনে নিতে হয়; হয়ই।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


