রক্ত মাংসের দলানো শরীর অবলীলায় বেইমানী করে
সকাল; দুপুর; সন্ধ্যা; রাত; প্রহরহীন প্রহরে
নিদ্র্ধিদায় সব মেনে নেয়া; রঙ্গিন স্বপ্নে বিভোর
কাল ভোরের নতুন সূর্যের অপেক্ষা।
নির্জীব সব কীটপতঙ্গ বিষ ধারন করে কামুকতায়
আবার পুরনো ভয় দাপিয়ে বেড়ায় নিরবতায়
ভাবনাহীন নিবিড় প্রহসন অপদস্থ করে পথে ঘাটে
অমাবশ্যার রাতে বালিশের কোলে নির্ঘুম রাত্রিযাপন
সবকিছুই টেনে টুনে অপবাদ দেয় সঙ্গপনে।
না চাইলেও মেনে নিতে হয় সব
চোখ বুঝে পার করে দেয়া হাজার বছরের পুরনো অতীত
সদ্য যুবতী হওয়া কিশোরীর নাকের হলুদ নল
হারিয়ে যেতে না যেতেই কান্নার রোল; থামানোর কেউ নেই
অতঃপর সব হারিয়ে আবার নতুন স্বপ্নে বিভোরতা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


