সেইসব অন্ধকারের মানুষগুলো
চোখ, কান, নাক বুঝে আবারও ছুটে চলে আধারে
শুন্যহীনতার মাঝে দাপড়ে বেড়ানো হারানো সব সুখ
আবার ফিরে পেতে চায় প্রথম থেকে
পাওয়া হয়না; একবার; কল্পনাহীন অতীতের কাছে মিনিত
হায়রে পথিক; পথ খুঁজে পেতে তোর এত বাহানা কেন?
বাঁধা হাত খুলে ফেল, ঘন নিঃশ্বাসে সহবাস
ছেকল বন্দি সহজাত ভ্রাতার হাতে
হাজার বছরের পুরনো ফোঁড়ন
ভাবিয়ে তোলে আরেকবার; হয়তো কাঁদিয়েও ফেলে
নতুন এক স্বপ্নে বিভোর পৃথিবীর দ্বারস্থ হতে
পথিক; পথ ভূলে আবারো ছুটে চলে অজানায়!
ভাবনার রাজ্য হতে বিতারিত জীবন উষ্ঠা মারে নিত্যদিন
প্রহসনের পথে ভাবান্তর ঘটায় আবার; প্রথম থেকে
কারন ছাড়াই মাঝ পথে থেমে যায় চলন্ত গাড়িগুলো
বরন করতে সেই অযাচিত পথিকের লোম্যকুপ
শেষ হয়েও হয়না; আবারো প্রথম থেকে শুরুর বাসনা
হায়রে পথিক; পথ খুঁজে পেতে তোর এত বাহানা কেন?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


