ছারবে নাতো পাপে
২৪ শে মে, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়নগঞ্জ ডুবলো জলে
ফেনী পুড়ে ছাই
নিরাপদে থাকতে চলো
এবার চাঁদে যাই।
কাক নাকি ভাই কাকের গোস্ত
কখনো না খায়
মানুষ হয়েও খাচ্ছে মানুষ
লজ্জা নাহি পায়।
গরু জবাই বন্ধ হবে
খাবে না কেউ ছাগল
ওসব খেলে ভবিষ্যতে
বলবে সবাই পাগল।
প্রতিদিনই হচ্ছে জবাই
গন্ডা কয়েক মানুষ
বিচার চাইতে গেলে চোখে
দেখতে পাচ্ছে ফানুষ।
নদীতে লাশ ভাসে এখন
খালে বিলেও ভাসে
দেশের মাথা আছেন যারা
দাত কেলিয়ে হাসে।
ধানের ক্ষেতে লাশ পরে রয়
লাশ পাওয়া যায় ব্রিজে
বিবেক নামের শব্দটা আজ
বন্দী বুঝি ফ্রিজে।
জলে কিম্বা পুড়ে মারো
সবইতো এক মরন
মরনের স্বাদ পাবে সবাই
কেউ করেনা শ্মরন।
খুন ও গুমের বিচারের কাজ
ধামা চাপা পরে
স্বজন হারা মাতা পিতা
কেঁদে কেঁদেই মরে।
স্বজন হারার কান্নায় ঐ
খোদার আরশ কাঁপে
একটা কথা রেখো মনে
ছারবে নাতো পাপে।
…………………………………………………..
স্বপ্নবাজ
২৪’মে-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন