গণতন্ত্রের উল্টোযাত্রা
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গণতন্ত্রের সজ্ঞাটাতো
উল্টে গেলো দেশে
উল্টো পথে চলছে সবাই
বলছে কথা হেসে।
এটা যেনো গণতন্ত্রের
উল্টো যাত্রা শুরু
আরো ভালো বলেন যারা
সুশীল এবং গুরু।
উল্টো পথে চলছে স্বদেশ
উল্টো পথে রাজা
সঠিক পথে চলতে চাইলে
পেতে হবে সাজা।
রাজা বলেন সঠিক আমি
মন্ত্রী দেন সায়
বাংলা পুড়ে ছাই হয়ে যায়
কেউ দেখেনা হায় !!
রাজা-মন্ত্রী করলে সঠিক
অন্যে করলেই ভুল
ভিন্ন মতের জন্য আছে
সাজানো সব শূল।
ইট-বালুতে বন্দী প্রজা
রাজ দরবার হাসেন
এরাই নাকি দেশ-জনতা
বেশি ভালবাসেন!!
দেশের প্রধান বলেন যাহা
সেটাই হবে পথ
ভিন্ন কথা বলতে গেলে
টানতে হবে রথ।
গণতন্ত্রের উল্টোযাত্রায়
মরছে পুড়ে মানুষ
আম-জনতা দিক হারিয়ে
দেখছে চোখে ফানুস।
বুলেটপ্রুফ বাসরঘরে
থাকেন রাজা-মন্ত্রী
সাথে থাকে আরো কিছু
মোসাহেব বা যন্ত্রী।
স্বদেশ পুড়ে ছাই হয়ে যাক
ওদের কি যায় তাতে
গণতন্ত্রের উল্টো যাত্রায়
উল্লাসে সব মাতে।
গণতন্ত্রের উল্টো যাত্রায়
কথা বলাও বন্ধ
সব দেখেও যায়না দেখা
হতে হবে অন্ধ।
উল্লোসিত শকুনের দল
উড়ছে সোনার দেশে
মানুষ নামের মুখোশ পরে
উড়ছে ওরা হেসে।
গণতন্ত্রের উল্টো যাত্রায়
আছি ভীষন ভয়ে
মানবতার সকল সজ্ঞা
গেছে যে আজ ক্ষয়ে।
……………………………
৮’ জানুয়ারী-২০১৫ইং
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন