সালতামামী-২০১৪ইং (১ম পর্ব)
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*** সালতামামী কোন দলীয় দৃষ্টিতে না দেখলেই ভাল।
১৪ সালের সালতামামী
ভাবছি মনে মনে
হঠাৎ যেনো করছে ব্যাথা
বুকের বাম কোনে।
ভোটারবিহীন নির্বাচন হয়
দেখলাম অবশেষে
জন বিহীন নেতা গং সব
বলেন কথা হেসে।
এই বছরে জন্ম নিলো
অবৈধ এক সরকার
প্রানের ভয়ে বলেনা কেউ
গণতন্ত্র দরকার।
বছর জুড়ে গুম ও খুনের
উৎসব জমে বেশ
এক বছরে মরলো কতো
যায়না গুনে শেষ।
মারছে পুলিশ মারছে র্যাব
মারছে ছাত্র/যুবলীগ
মারের ভয়ে মনে মনেই
ওদের প্রতি জানাই ধীক।
মামলা এবং হামলার বছর
বললেও হয়না ভুল
শাসন নিয়ে বললে কথা
তৈরী আছে শূল।
বিরোধীদল মন্ত্রীসভায়
দেখরে সোনার দেশ
এমন আজব চলে রঙ্গ
বাংলা পুড়ে শেষ।
জনগনের মতামত নাই
তবু জননেতা
ভোটারবিহীন নির্বাচনে
যায় কিরে মন জেতা !!!
চলবে………………..
……………………………………………
স্বপ্নবাজ
১’ জানুয়ারী-২০১৫ইং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন
তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুন