রাজানুকাব্য
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১)
উট পাখিতে ভরে গেছে
সোনার বাংলার মাটি
বালুর ভেতর মাথাগুজে
আম-জনতা হাটি।
২)
গণতন্ত্র আজকে যেনো
লোহার গেটে তালা
এদল-ওদল গালাগালি
কান হয় ঝালাপালা।
৩)
বাংলা মায়ের মাটি
দুটো দলের ঘাটি
আফছোস হায় দুটো দলের
একজনও নয় খাঁটি !!
৪)
ইনু, মেনন বর্তমানে
মস্তবড় লিডার
ওদের বাণী শুনে কেউ কেউ
দুঃখে চুষেন ফিডার।
৫)
এদল করে গণতন্ত্রের
রক্ষা দিবস পালন
ওদল বলে নিজেই করো
স্বৈরাচারী পালন।
৬)
সবুজ-শ্যামল সোনার বাংলা
দেশ দরদী চালায়
তবে কেন দেশের শান্তি
আন্দামানে পালায়??
৭)
গণতন্ত্রে ঝুলছে তালা
স্বৈরাচার দেয় বাণী
সরকার বলে কাকা তুমি
ভেরি সুইট হানি !!
৮)
শুশীল সমাজ ব্যাস্ত ভীষন
দুটি আঁচল তলে
হাড্ডি চোষায় ব্যস্ত ওরা
হুজুর হুজুর বলে।
৯)
বড় বড় গলাবাজী
যাচ্ছে করে সবাই
আঁধার রাতে গণতন্ত্র
যায় হয়ে যায় জবাই।
১০)
আমরা যারা আম-জনতা
পিপার গ্যাসে জব্দ
কন্ঠ চেঁপে ধরছে দানব
গলায় নেই তাই শব্দ।
১১)
গৃহপালিত বিরোধীদল
মন্ত্রীসভায় আছে
বোঝেনা হায় বিশ্ববাসী
ওদের নিয়ে হাসে !!
১২)
মিথ্যে কথায় পটু নেতা
অভিনয়েও বেশ
কেউ কি বোঝে ওদের কর্মে
বাংলা পুঁড়ে শেষ।
১৩)
কষ্টে আছে দেশ জননী
দুঃখে দেশের মাটি
কেঁদে বলেন আমার বাংলায়
হাড়ামীদের ঘাঁটি !!
…………………………
স্বপ্নবাজ
১১’ জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন