সম্প্রীতি-হাত বাড়িয়ে দাও
০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাত বাড়িয়ে দিলাম বন্ধু
ধরবি কিরে হাত
চলনা দু’জন সব ভুলে যাই
ভুলে যাই জাত-পাত
এই দেহেতো একই রক্ত
রক্তের রং লাল
তবে কেন জাত নিয়ে আজ
করছি গালাগাল?
বাবা-দাদা মিলেমিশে
করতো বসবাস
আজকে তবে বাঁচতে কেন
জীবন হয় হাসফাস !
সকল ধর্ম মিলে মিশে
করতাম বসবাস
কোনবা কালো মন্ত্র বলে
জাতির গলায় ফাঁস !!
তোদের ঘরে উলোধ্বনি
আমার ঘরে আজান
পুজো করছে তোমার বাবা
পরতো নামাজ বাজান।
পুজোর সময় দলবেঁধে সব
করতাম কতো মজা
নাচে গানে ক্লান্ত হয়ে
খেতাম কিনে গজা।
পুজো মঞ্চে উঠতো বেঁজে
বাংলা মায়ের ঢোল
মাঝে মধ্যে আমিও কিন্তু
বাজাতাম তোর খোল।
ঈদের সময় করতাম মজা
জাত-পাত সব ভুলে
এখন কেন হিন্দু-মুসলিম
চড়াতে চাও শুলে।
বন্ধু কিম্বা ভাইয়ের মতো
ছিলাম সবাই মিলে
সব কিছু হায় উধাও যেনো
খেয়েছে কেউ গিলে।
গুটিকয়েক নরকের কিট
জাতের লড়াই ঘটায়
হিন্দু-মুসলিম দু’ভাইকে আজ
লেবেনচুষে পটায়।
চলনা বন্ধু হাত ধরে আজ
ওদের সামনে দাঁড়াই
জাত ওপাতের বিভেদ ভুলে
নরকের কিট তাড়াই।
………………………………………………………………
স্বপ্নবাজ (এম আর মিঠু)
২’এপ্রিল-২০১৫ইং
গুলশান-২, ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন