মা-০২
১৭ ই মে, ২০১৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*** বিশ্ব ‘মা’ দিবসের জন্য লিখেছিলাম, বিভিন্ন ঝামেলার কারনে পোষ্ট করতে পারিনি বলে দুঃখিত
*** বিশ্ব ‘মা’ দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সামান্য ভালবাসা ও শ্রদ্ধা।মাকে নিয়ে লিখবো বলে
নিলাম কলম খাতা
মাথায় কিছু আসছেনা তাই
লিখছি কেবল যা তা।
মা’যে আমার প্রানের প্রিয়
সকল কাজের সাথি
মা’যে আমার আঁধার ঘরের
আলোক জ্বলা বাতি।
মা আমাকে শুনিয়েছেন
রূপ কথার সব গল্প
যদিও আমার প্রান প্রিয় মা
বলেন কথা অল্প।
মায়ের আঙুল ধরে ধরেই
শিখেছি হাঁটা চলা
মা আমাকে শিখিয়েছেন
সত্য কথা বলা।
মায়ের কাছে আজো আমি
ছোট্ট শিশুই আছি
মায়ের স্নিগ্ধ হাসি দেখেই
আজো বেঁচে আছি।
মায়ের চরণ তলে আমার
বেহেস্তো যে আছে
সেই মমতার মাকে ছাড়া
(মানুষ) কেমন করে বাঁচে!!!
মাকে যদি হারাই কভূ
বাঁচবো কেমন করে
মা বিনে যে বাঁচা কঠিন
হয়তো যাবো মরে।
মাগো তুমি আগলে রেখো
সকাল, দুপুর, সাঁঝে
মাগো তুমি থেকো সাথে
সকল ভালো কাজে।
বলতে হয়তো পারিনি মা
ভালবাসি মা তোরে
ক্ষমা করে দিয়ো মাগো
অধম সন্তান মোরে।
ভাঙা ঘরে পরলে পানি
জড়িয়ে নিতে বুকে
তোমার দোয়ায় সবাই মিলে
আছি মাগো সুখে।
এমন করেই রাখিস মাগো
আমায় বুকে ধরে
হারিয়ে যেনো যাইনা ওমা
আঁধার কোনো ভোরে।
………………………………………………….
স্বপ্নবাজ (মতিউর রহমান মিঠু)
১০’ মে-২০১৫ইং
যাত্রাবাড়ী, ঢাকা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন