ভালোবাসি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেতফলের ওই চোখটি দিয়ে
কার পাটিতে নকশি আঁকো,
পাখির নীড়ের মায়া হয়ে
কার মনেতে বাসা বাঁধো।
তীর্থ কাকের তৃষ্ণা তুমি
বসে আছো ওই বাইজি-ঘরে,
কার হ্নদয়ে প্রবেশ করো
মাঘের নীলাভ সন্ধ্যা হয়ে।
কালো জামের চুলের দোলায়
কেমন করে মনটি দোলাও,
পয়লা রোদের গন্ধ হয়ে,
এদিক-ওদিক নেচেঁ বেড়াও।
বৈচিঁ ফুলের হাসি হয়ে
লেগে আছো কার ঠোটেতে
জালি লাউয়ের পরশ হয়ে,
বিলি কাটো কার প্রেমেতে।
অশোক গাছের পাতা হয়ে
মগ্ন তুমি কোন বেদিতে,
মধুর রসে নগ্ন হয়ে
নাইতে নামো কার নদীতে।
নূতন বাশেঁর বাশী তুমি
কেমন করে বাজো দেখি!!
রাঁধা-কৃষ্ণের যুগল হয়ে
বলবে কবে ভালবাসি!!!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন