somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়' -কষ্টের জীবনানন্দ-ভালোবাসার জীবনানন্দ

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনানন্দ খুব আধুনিক মানুষ ছিলেন ।
আধুনিক মানুষেরা বৈষয়িক বিষয়ে সবাই খুব সফল হয় না, তিনি ছিলেন তেমন একজন
আধুনিক মানুষ , যিনি ব্যক্তিগত সাফল্যে খুবই তুচ্ছ ছিলেন কিন্ত তার প্রেমের বোধ দেখে , পরিণতি দেখে আমি হতবাক হয়ে যাই-- খুব আধুনিক মানুষেরা এক সময় সাধারণ মানুষ জন হতে অনেক
দূরে সরে যায় , মনে মনে নির্জন জগতের বাসিন্দা হয়ে যায় ।
তিনি ছিলেন তাই । এই একাকী নিঃসংগ থাকার মধ্য দিয়ে তিনি যে সাহিত্যিক ভাষাটি আয়ত্ত্ব করেছিলেন , সেটা একটি স্বতন্ত্র কাব্য ভাষা । রবীন্দ্রনাথের প্রভাবমুক্ত হয়ে , সে সময়ে এই ধরনের একটি নিজস্ব কাব্যিক ভাষা চর্চা করতে পেরেছিলেন বলেই , জীবনানন্দ দাশ এখনো পঠিত - এবং আমার ধারনা আরও দুই চারশ বছর তাকে পড়া হবে । মনিয়া নামের কিশোরী, আর তাঁর মামাতো বোন লীলাময়ী বাদেও যাকে ধারনা করা হয়, তার অনেক বিষণ্ণতার জন্য দায়ী , তিনি ছিলেন তার কাকাতো বোন শোভনা । যাকে তিনি ডাকতেন 'বেবী ' বলে । সনাতন ধর্মে এই সম্পর্ক ট্যাবু কিন্ত জীবনানন্দ একজন আধুনিক মানুষ , একজন কবি --- আর এটাতো জানার ই কথা কবিরা নিজেদের জীবনের গুপ্ত ভালোবাসাকে সুগোপনভাবে আচ্ছাদিত করে নির্মোহ জীবন নির্বাহ করে ।
এই 'বেবী' অপভ্রংশে এক সময় হয়ে গেলো ' ওয়াই ' আর তাকে তিনি ঝরা পালক কাব্য গ্রন্থে উতসর্গ করলেন 'কল্যাণীয়েষু ' নামে ।
জীবনের সবচেয়ে সুখের গান , কষ্টের দলিত দানা দিয়ে তৈরী বলে ,আমরা ঝরা পাতার কাব্য গুলো পড়েই নির্বাক হয়ে যাবো , কিন্ত ভেতরে অনুভব করতে পারবো না - এক 'বেবী' জীবনানন্দকে কতোটা পুড়িয়েছে --
মনের খাতায় অমোচনীয় কালিতে তিনি লিখে যান --
'আজ এই বসন্তের রাতে
ঘুমে চোখ চায় না জড়াতে;
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,
স্কাইলাইট মাথার উপর,
আকাশে পাখিরা কথা কয় পরস্পর' --

কিছু রাত থাকেই , যে রাতে ঘুম চোখে জড়াতে চায় না -- মাথার ভেতরে ঘুরে ফেরে সমুদ্রের মন্থন - বুকের গহীনে প্রবল শব্দ করে ভালোবাসার বক পাখীরা , শীতের সকালে শিউলি ফুলের মালা গেঁথে কেউতো বসেই থাকে -- হয়তো এই পৃথিবীতে নয় , হয়তো অন্য কোন পৃথিবীতে ,
অন্য কোন ভুবনে --
সেখানেই হয়তো পাখিরা , পাখিদের সাথে মন খুলে কথা বলবে পরষ্পর ।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৯
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রেনে উঠি

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৫ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৩

ট্রেনে উঠি
সাইফুল ইসলাম সাঈফ

কখন প্রথম ট্রেনে উঠি খেয়াল নেই
তবে শৈশবে, মা, বড় ভাইয়ের সাথেই ট্রেনে চড়ি।
নোয়াখালীর টু ঢাকা, ঢাকা টু নোয়াখালী
অনেকবার যাতায়াত করেছি উপকুল ট্রেনে।
ট্রেনের ঝক ঝকা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই জুন, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের... ...বাকিটুকু পড়ুন

×