somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকটির জন্য কেউ হয়তো অপেক্ষা করছিলো

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেজগাঁও আড়ং-এর উলটো পাশে দেশী দশের একটা বড় শোরুম আছে । কিছু কেনাকাটি করবো, আমি আগেই এসে গেলাম আর বউকে বাসা থেকে আসতে বললাম ।দেশী দশের সামনে গাড়িটা পার্ক করে নেমেই দেখি রাস্তার উল্টোপাশে অনেক লোকের ভীড়।ট্রাফিক সার্জেন্টের মাথাও দেখা যাচ্ছে ।আর সব ভীড় তাদের সামনেনীচু কিছু একটা জিনিশ কে কেন্দ্র করে , যেটা আমি এই পাশ থেকে দেখতে পাচ্ছিলাম না । ভীড় আমি এড়িয়ে চলি , এই পাশে আমি সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে লাগলাম। পিছনে থেকে দুই জনের কথা শুনে বুঝলাম , ভীড়ের উতস একজন মৃত মানুষ।চমকে উঠে তাড়াতাড়ি দেখতে গেলাম ।একজন মধ্যবয়স্ক লোক শুয়ে আছে , দেহে প্রাণ নেই , শরীরের অর্ধেক অংশ রাস্তায় আর বাকী অর্ধেক ফুটপাথে ।যে দোকানের সামনে লোকটার মৃত দেহ পড়ে আছে ,তার দারোয়ান বল্লো, লোকটি একটি রিকশা থামিয়ে দামাদামি করেছিলো। ওই অবস্থায় হঠাত লোকটি বুকে হাত দিয়ে রাস্তার পাশে রাখা সারিবদ্ধ ইটের স্তুপের উপর ভার রাখতে চেষ্টা
করে , আর আস্তে আস্তে নীচে বসে পড়ে , এক সময় মিনিট দুয়েকের মধ্যে শুয়ে পড়ে। দারোয়ান পুরো ঘটনাটি দেখেছিলো,সে তার কাছে এসে সে বুঝতে পারে লোক্টির শরীরে আর প্রাণ নেই ।কিছুক্ষণের অনেক লোকজন এসে যায় , জানা যায় , মৃত লোকটির অফিস পাশেই নির্মাণ ইন্টারন্যাশনাল। অল্প কিছুদিন আগেই সে তার চাকুরিটি হারিয়েছেআর তার দেশের বাড়ি বরিশাল। উপস্থিত কারো কথায় বুঝা গেলো লোকটি কার্ডিয়াক এটাক কিংবা ষ্ট্রোক এ রকম কিছু একটায় মারা গিয়েছে ।
আবার ভালো করে মৃত লোকটির দিকে তাকালাম। তার হয়ত আমার মতোন দুইটি ফুটফুটে মেয়ে রয়েছে , বাসায় একজন মমতাময়ী স্ত্রী রয়েছেন , রাতের বেলায় সবাইকে সাথে দুই মুঠো ভাত খাবেন- ঠিক আমি যেমনটি খাই। বাবা মায়ের সাথে হয়ত লোক্টির খুব মমতাময় সম্পর্ক ছিলো, হয়তো বাসায় ফিরেই সে জামা কাপড় খুলতো , সন্তানের কেউ গামছা টাএগিয়ে দিত আর এইযে লোকটা এখন হঠাত মরে পড়ে আছে ,কাজটা কি ঠিক হলো ? কতো গুলো আশা ভরসা স্বপনের কেন্দ্রবিন্দু ছিল লোকটি। দুই মিনিটেই সব ফিনিশ হয়ে গেলো।আমি কাঁপা কাঁপা গলায় তার অফিসের উপস্থিত লোকদের খালি একবার জিজ্ঞাসা করেছিলাম, কোন ধরনের সাহায্য লাগবে কিনা ( কিছু টাকা দেওয়া ছাড়া অবশ্য কোন সাহায্য করার কিছু ছিলো ও না )
তারা না করলেন। রাস্তা কোনোমতে পার হয়ে আবার দেশী দশের সামনে গিয়ে দাড়াঁলাম, একটু পরেই বউ আসলো। ঘটনাটা শেয়ার করলাম । বেশ খানিকক্ষণ দেশী দশের সিড়িঁর সামনে আমরা দুই জন স্তব্দ হয়ে দাঁড়িয়ে রইলাম।কিছুক্ষণ পরে থানার ভ্যান এসে একটা মৃত দেহ ভ্যানে তুলে নিয়ে চলে গেলো, যে মৃত দেহটি ৩০ মিনিট আগেই একজন মানুষ ছিলো ।

দেশী দশে ঢুকতেই হলো। গিফটের জিনিশ , কিনতেই হবে ।
কোন মৃত মানুষের জন্য এই রুঢ় ,কঠিন পৃথিবী
কখনোই অপেক্ষা করে না ।

২৩শে নভেম্বর ২০১৩
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×