এভাবে দিনত গেল
পিছনে তাকাতেই ভয়
কি ফেলে এলেম
ওখানে কিছু বিস্মৃতির টুকরো গল্প
বরফবাধাঁ কিছু কষ্ট জমা আছে
আকাশের নীলাভ বুকের ব্যাথা বাড়িয়ে দিয়ে যায়
বলাকাগুলোর পাখায় আর কতটুকু নীল ঢাকতে পারে
হিম কষ্টগুলো গলে ফুটা ফুটা বৃন্দু জল
লাউ পাতার কতটুকু ভিজাতে পারে
কষ্ট কষ্ট খেলা
নীরব বেদনা
বুকের হা-হা কার এই শব্দের মরমীয়তা নিপুন কোন শিল্পির তুলিতে আকাঁ কি যায়
কষ্ট মাপার কোন পরিমাপে ওজন করা কি যায়
তাহলে কিভাবে দেখাব আমার কষ্টের স্তোপ
এই পাহাড় সীমাহীন যায়গা জুড়ে
এই রং বর্নহীন আবা মেখে
আমার বেদীতে ফুটে আছে
আমিই জানি কষ্ট পোষার জ্বালা।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



