এইমাত্র বিজয়ের মাস শুরু হল, সহস্র সালাম ও আত্নার মাগফিরাত কামনা করছি শহীদদের যারা জীবনদানে আমাদেরকে একটি মানচীত্র আর একটি পতাকা দিয়ে গেছেন,তাদেরকে ওসালাম সকল মুক্তিযোদ্ধাও মুক্তিকামি জনতা যারা জ্বলে উঠেছিলেন মহান নেতার উদাত্ত আহ্বানে। আমরা বাংলাদেশ পেয়েছি। জন্মসূত্রে বাংঙ্গালী ও বাংলাদেশী ।এই দেশ অামার মাতা। মায়ের জন্য মন পুড়ে ,জ্বলে খান খান কখন হয় যানেন যখন সন্তান মার কাছ থেকে দুরে থাকে।আমরা রেমিটেন্স কর্মিরা জানি দেশের জন্য মন কেমন করে, এই মন পুড়ে আঙ্গার হলে বাকি থাকে কি?
প্রবাসে ১৬ টি সোনালী বছর অতিক্রম করেছি, প্রযোক্তির ঢাকে সারা দিতে গিয়ে প্রযোক্তি ব্যাবসার সাথে জড়িয়ে ভালই কেটে যাচ্ছে দিন -কাল। প্রথম বার যখন দেশে যাই তখন প্রবাস বয়স ছিল ৮ বছর। নানান জামেলা পোহাতে হয়েছে বিদেশে প্রতিদিনই হৃদয় জ্বলত মা' র জন্য দেশের জন্য । প্রতি রাতে স্বপ্নে এসে ভীড় করত কৈশরের প্রতিটিক্ষন।
জীবন নামের রেলগারিটা যে চলছে অবিরাম বিরাম নেই তার চলতেই হবে যে তার। কখন যে ১৬ বছর হয়ে গেল বুঝে ওঠার আগেই জীবনও ৩৯ এর কোঠায় এসে কড়া নাড়ছে।বিয়ে করে সংসারী হয়েছি ৮ বছর আগেই।চারদিকের প্রবাস সভ্যতার মাঝে দেশের কোন কিছুর মিল করতে পারিনা তবু স্বপ্ন দেখি !আমার সোনার বাংলার রুপত আর কম নয় , এযেন আরেক স্বপ্ন টুটি।
অামরা কি পারিনা দেশটাকে সুন্দর করে সাজাতে?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




