সাগর কন্যার সাথে আমার সখ্যতা অনেক দিনের
বলা চলে ১৬ বছরেরই
নিরব , শান্ত এই সাগর
কোন কোলাহল তার নেই
নেই সেই গর্জন, হুংকার
যেন অবলা সেই নারীটি
চুপসে থাকে ঘরকোনে হয়ে
কখনো সকালের সাঝে, কখনো আবার দোপুরের আবেসে
গোধুলি কিংবা সন্ধ্যা রাতে
আবার মধ্য রাতে
নানান সময়ে নানান রুপ তার
মুগ্ধ করে এক যাপিত জীবনদারকে
অবসরে বিনোদনে নয় এযেন এক সখ্যতা
আরব্য রজণীতে একদিন সাগরকন্যার সাথে পরিচয়
তারপর থেকে আজবদি
একদা জ্যোস্না রাতে চাঁদের ঝিলি-মিলিতে সাগরকন্যার বদলে যাওয়া
দেখিতে মন মুগ্ধ হৃদয় নাচিতেছিল
বাতাসের মৃদুতায় আলতো ছোঁয়া
যুগ জনমের এই সন্ধি
চীর বিচ্ছেদ যেন না সইবার মত কিছু
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




