আমি তখন মাত্র সপ্তম শ্রেণীতে পড়তাম। যে কোন কারনেই হোক কিছু দিন পড়াশোনা থেকে দূরে ছিলাম। তখন সাময়িক পরিক্ষা ছিল, বছরে তিনটা পরিক্ষা দিতাম। প্রথম সাময়িক পরিক্ষায় স্বাভাবিক নিয়মেই খারাপ হবার কথা, কিন্তু ততটা খারাপ হয় নাই যতটা ভেবেছিলাম। তখন পাশ নম্বর ছিল ৩৩, আমি ২৮ পেয়ে ইংরেজি বিষয়ে খারাপ করি। ওই দিনেই প্রথম ব্যর্থতার স্বাদ পেলাম। তখন থেকেই ইংরেজী শিখার যাত্রা শুরু করলাম। এস এস সি তে এই ইংরেজী বিষয়ে এ+ পেলাম। এই ইংরেজী চর্চার মাত্রা আরো বেড়ে যায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে ফেল করার জন্য আমি এই প্রাচ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ হারিয়ে ফেলি। দ্বিতীয় বার ইংরেজিতে পাশ করলেও ১২৮০ তম হবার কারনে এবারও ব্যর্থ। শেষে ঠাই পাই আমার প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
আমার শিরোনামের সাথে কথার কিছুটা অমিল থাকলেও এখন বিষয়টা পরিষ্কার করি। এই ইংরেজি চর্চা করতে বাংলা বানান এমন ভাবে ভুলে গেলাম, যেখানে আমি "ভুল" বানানটা লিখতে গেলেও ভুল করে বসি, এমন কি তোমাকে লিখে ফেললাম "তুমাকে"!! আর এই জন্যই ভার্চুয়াল লাইফে সর্বপ্রথম অপমানিত হয়, এবং যার কোন উওর আমি করতে পারি নাই, এমন কি মনের কথাটাও তাকে সাজিয়ে লিখতে পারি নাই!!!!!
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





