somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলপথ মন্ত্রীর কাছে খোলা চিঠি- নির্মলেন্দু গুণ

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা থেকে মোহনগঞ্জ— একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ৩০ জুলাই থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেই ট্রেনটির উদ্বোধন করবেন বলে কথা আছে। আমি আমার এলাকার মানুষের পক্ষ থেকে ঐ ট্রেনটির জন্য একটি নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবিত নামটি ছিলো— কাশবন এক্সপ্রেস।

ফেইসবুকে ট্রেনের নামকরণ নিয়ে বেশ কিছুদিন ধরে জনমত জরিপের কাজ চালিয়ে যাচ্ছিল এলাকার কয়েকজন তরুণ। তখন আরও দু’টি নাম প্রস্তাব করা হয়েছিলো, যেমন কংশ এক্সপ্রেস এবং ভাটী বাংলা এক্সেপ্রেস। ফেইসবুকের জরিপে শতকরা ৮০ ভাগ মানুষ কাশবন এক্সপ্রেসের পক্ষে ভোট দেন। রেলওয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ-ব্যাপারে আমি কথা বলেছিলাম। তারাও আমার প্রস্তাবিত কাশবন নামটিকেই কাব্যিক, শ্রুতিমধুর এবং ঐ অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের আলোকে যুক্তিযুক্ত মনে করেন এবং মাননীয় রেলপথ মন্ত্রীর কাছে সেইমতো প্রস্তাব পাঠিয়েছিলেন বলেই জানতাম।

কিন্তু সম্প্রতি লোকমুখে শুনতে পাই যে, কাশবন এক্সপ্রেস নয়, নতুন ট্রেনটির নাম রাখা হচ্ছে— কংশ এক্সপ্রেস। একথা জানার পর আমি ১ জুলাই মাননীয় রেলপথ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। আমি তাঁকে আমার আত্মজীবনী মহাজীবনের কাব্য এবং নির্গুণের মুখপঞ্জি ও কাশবনের গল্প— এই বই দু’টি উপহার দেই। তখন তিনি আমাকে জানান যে, নেত্রকোণার বেশ ক’জন এমপি তার কাছে এসেছিলেন, তারা নাকি কংশ এক্সপ্রেস নামটির পক্ষে ডিও লেটার ( এটা ঠিক কী জিনিস, আমি ঠিক জানি না)দিয়ে গেছেন। এখন তাঁর পক্ষে কাশবন এক্সপ্রেসের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। আমি যেন তাদের সঙ্গে কথা বলি।

আমি বললাম, এই পরামর্শ আপনি যদি এমপিদের দিতেন, তবেই তো কবির সম্মান রক্ষিত হতো। নামকরণের ব্যাপারেও কবির চেয়ে এমপির প্রাধান্যই আপনি মেনে নিলেন? তাহলে দেশের কবি-সাহিত্যিকরা আছেন কী করতে? মানুষ তো তাদের প্রিয় সন্তানের বা কোনো প্রিয় প্রতিষ্ঠানের নামকরণের জন্য কবিদের কাছেই যায়, এমপিদের কাছে যায় কি?
কাশবন নামটির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আমি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে আমার গ্রাম কাশতলায় কাশবন প্রতিষ্ঠা করেছি। সেখানে সেরা চারজন বাঙালির ভাস্কর্য রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম ও মাইকেল মধুসূদন দত্ত। তাছাড়া রয়েছে— কাশবন বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়), রামসুন্দর পাঠাগার, বীরচরণ মঞ্চ, সারদা-বাসুদেব চিত্রশালা (আর্ট স্কুল), শৈলজা সঙ্গীত ভুবন (গানের স্কুল), শহীদ মিনার ইত্যাদি।

ক্রমশ কাশবন একটি দর্শনীয় স্থান হয়ে উঠছে। বেশ দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে আসছে। ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ, আরও প্রসারিত এবং আরও দর্শনীয় হয়ে উঠবে। কাশবন এক্সপ্রেস যদি মানুষেকে আমার স্বপ্নের সেই কাশবনে পৌঁছে দিতে সহায়ক হয়, তাতে লাভ ছাড়া কারও কোনো ক্ষতি তো নেই।

কংশ আমারও নদী। কংশ নিয়ে আমার একাধিক কবিতা রয়েছে। —কংশের সাথে সমুদ্রের বেশ মিল আছে। মাইকেলের যেমন কপোতাক্ষ, আমার তেমনি কংশ। তবে কংশ নিয়ে আমার যে আপত্তি সেটা হচ্ছে— মহাভারত মতে কংশ একজন অত্যাচারী রাজা ছিলেন, যাকে বধ করার জন্য ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো। আমাদের এলাকায় ‘কংশবধ পালা’ আমরা ছোটোবেলায় অনেক দেখেছি। আজকাল দেখি না বটে। সেজন্যই সমাজজীবনের অত্যাচারীদের নিন্দা করে এখনও যে-প্রবচনটি আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে— আমরা কংশরাজার বংশধর।
এবার বাংলা একাডেমী প্রকাশিত বাংলা অভিধানে একটু চোখ বোলানো যাক—
কংস, কংশ # [ কঙশো] বি. কৃষ্ণের মাতুল ও পরম শত্রু মথুরাপতি।কংসজিৎ - কংশকে যিনি বধ করেছেন; মহাবতার শ্রীকৃষ্ণ।

হয়তো একসময় এই নদ তার তীরবর্তী মানুষের কাছে অত্যাচারের প্রতীক হয়ে উঠেছিলো বলেই মহাভারত-নিন্দিত এমন অত্যাচারী নৃপতির নাম বরাদ্দ হয়েছিলো ঐ নদের ললাটে। তাই প্রশ্ন জাগে, কাশবনের মতো এরকম পুষ্পধন্য নাম বাদ দিয়ে আমরা কংশকে গ্রহণ করবো কেন?
বারহাট্টা উপজেলার অন্তর্গত কাশতলা গ্রামে আমার প্রতিষ্ঠিত কাশবন এমন কি অপরাধ করলো যে, রবীন্দ্রনাথের কবিতায়, জয়নুল আবেদীনের চিত্রকর্মে যে-কাশবন ও কাশফুলের প্রশান্তরূপ বিধৃত হয়েছে, ( আমার কবিতার কথা না হয় বাদই দিলাম) তাকে উপেক্ষা করে কংশ নদকে সম্মান না জানালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে?
মাননীয় রেলমনত্রীর কাছে সবিনয়ে জানতে চাই,— দ্রুতযান, একতা, ঝটিকা, তূর্ণা-নিশিথা, প্রভাতী, উপবন, গোধূলি... এইসব সুন্দর-সুন্দর ট্রেনের নামগুলো কোন এলাকার কোন এমপিরা রেখেছিলেন?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×