আদিবাসী ছাত্র পলাশের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট ও ঢাকায় মানববন্ধন
২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেট এমসি কলেজের মেধাবী ছাত্র উদয়েন্দু সিংহ পলাশকে কুপিয়ে খুনের মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সিলেট বিভাগের কমলগঞ্জ উপজেলা ও ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।এরমধ্যে কমলগঞ্জে দুটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিতে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় ও পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।
পলাশের শৈশব বিজরিত ভান্ডরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রখর রোদের মধ্যেও ইসলামপুর-কমলগঞ্জ সড়কে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘন্টা দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। ইয়াং এন্টার প্রেনার সোসাইটি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মৌন মিছিল সহকারে যোগ দেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই সিলেট এমসি কলেজের গণিত তৃতীয় বর্ষের ছাত্র উদয়েন্দু সিংহ পলাশকে কলেজের পার্শ্ববর্তী টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা নৃশংসভাবে কুপিয়ে খুন করে। পলাশ কমলগঞ্জের ভান্ডারীগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ ও শিক্ষিকা ঊষা রাণী দেবীর একমাত্র পুত্র।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন