মণিপুরী সমাজের পুরোহিত কৃষ্ণ কুমার চাটার্জী বলেন, ধবধবে সাদা অথবা গৌর বর্ণের কাপড় সাধারণত আমাদের শ্রাদ্ধানুষ্ঠানে ব্যবহৃত হয়। পলাশের শোকাহত পিতা মাতা কালো কাপড় পড়ে যে প্রতিবাদ জানিয়েছেন তা আর কখনো দেখিনি, শোনাও যায়নি। চিরাচরিত প্রথা ভেঙে এমন প্রতিবাদ তারা করেছেন। এর প্রতিবাদ না করে তাদের সাথে একাত্ম হয়েছেন গায়ক,বাদকসহ শ্রাদ্ধে আমন্ত্রিতরাও। আমি বিশ্বাস করি ধর্ম মানুষের কল্যানের জন্য।
পলাশের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ ও শিক্ষিকা মা ঊষা রাণী দেবী বলেন, আমাদের একমাত্র পুত্র পলাশের মৃত্যু পরবর্তী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শ্রাদ্ধের মাধ্যমে সম্পন্ন হল। এখন থেকে আমরা পুত্র খুনের বিচার দাবিতে প্রয়োজনে একক কর্মসূচি শুরু করব। ঘরে বসে নয় প্রয়োজনে রাজধানী পর্যন্ত যাব পুত্র খুনের বিচার চেয়ে। কারণ আমাদের আর হারানোর কিছুই নেই। একমাত্র পুত্র পলাশকে নৃশংসভাবে খুন করা হয়েছে এর বেদনা কত তা আমরা শুনাতে পারবো বুঝাতে পারবোনা। আমাদের মত পুত্রহারারা হয়তো বুঝবেন। পলাশকে ফিরে পাবোনা জানি। কিন্তু আমাদের মত আর কেউ যাতে পুত্রহারা না হোন এটাই আমাদেও দাবি।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


