somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব টুইটার মেসেজই নিরাপদ নয়।

২৩ শে জুন, ২০০৯ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংবাদ পরিবেশনের নামে টুইটারে ছড়ানো হচ্ছে বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার আর মেলওয়্যার এর লিংক। সাধাসিধা ইন্টারনেট ব্যবহারকারীরা এসব লিংকে ক্লিক করলেই কম্পিউটার চলে যেতে পারে সাইবার অপরাধীদের দখলে!

স্পেনভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পান্ডার নিরাপত্তা বিশ্লেষক সান-পল কোরেল জানিয়েছেন, সাইবার অপরাধীরা টুইটারে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হাজারো বার্তা পাঠাচ্ছে যার সঙ্গে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার ও মেলওয়্যার এর লিংক।

মেলওয়্যার হচ্ছে এক ধরণের ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারের মালিকের অনুমতি ছাড়াই তৃতীয় পক্ষের হাতে অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ তুলে দিতে সক্ষম এবং একইসঙ্গে বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার নিজে থেকেই সেটআপ করতে পারে। সাম্প্রতিক সময়ে ইন্টারনেট জগতে মেলওয়্যার এর বিস্তৃতি বাড়ছে ব্যাপক আকারে। সাইবার অপরাধীরা সাধারণত এই সব মেলওয়্যার এর মাধ্যমে অন্যের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট জগতে মেলওয়্যার এর বিস্তৃতি বাড়ছে ব্যাপক আকারে। এন্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি-র হিসেব অনুযায়ী, আগের বছরের চেয়ে ২০০৮ সালে মেলওয়্যার এর বিস্তার বেড়েছে ৫০০ গুন। একইসঙ্গে এফবিআই-র তথ্য অনুযায়ী গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধ বেড়েছে বিগত সময়ের চেয়ে ৩৩ শতাংশ।

অবশ্য মেলওয়্যার আর সাইবার অপরাধ বৃদ্ধির ফলে এক অর্থে লাভবান হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোই। এই দেখুন না, এ বছর প্রথম চারমাসেই ম্যাকাফির ব্যবসা বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ। যদিও সাইবার অপরাধীদের সঙ্গে লড়তে সক্ষম সুরক্ষা সফটওয়্যার তৈরিতে হিমশিম খাচ্ছে তারা।

সে যাই হোক, সাম্প্রতিক ইরান ইস্যু কিংবা ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মতো ঘটনাগুলোর সময় টুইটারই কিন্তু এগিয়ে আসছে নানা তথ্য নিয়ে। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীরা হুমড়ি খেয়ে পড়ছে টুইটারে... জানতে চাচ্ছে অল্প কথায় সর্বশেষ আপডেট।

তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×