somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গর্ভবতী অবস্থায় মৃত্যু মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য।

০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবনের অধিকার সবচেয়ে বড় মানবিক অধিকার। অথচ, গর্ভবতী অবস্থায় মৃত্যু যেন আমাদের চোখে ও মনে কোনো প্রতিক্রিয়াই তৈরি করে না। এ নিয়ে আমরা কোনো প্রশ্ন করি না, প্রতিবাদ করি না, এমনকি গভীরভাবে চিন্তাও করি না।

একজন নারীর যদি স্বাধীনতা খণ্ডিত হয়, শারীরিক, মানসিক অথবা বুদ্ধিবৃত্তির বিকাশ যদি ব্যাহত হয় - তাহলে স্বাভাবিকভাবেই তার অমিত সম্ভাবনার দ্বারগুলি রুদ্ধ হয়ে পড়ে। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অসচেতনতা, শিক্ষার অভাব, অর্থনৈতিক অসচ্ছলতা এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে গর্ভবতী অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে।

আবার বহুক্ষেত্রে কন্যাশিশুর খাদ্য ও পুষ্টির প্রতি অবহেলার কারণে, কিশোরদের তুলনায় প্রায় দ্বিগুণ হারে কিশোরীরা নানাবিধ রোগে ভোগে। আর পরবর্তীতে এদেরই ভিটামিন ‘এ' ঘাটতির কারণে গর্ভবতী অবস্থায় মৃত্যু ঘটে এবং কর্মক্ষমতা কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের মতে, বাংলাদেশ বা ভারতের মতো দেশে ২০ বছর বয়সী বা তার থেকে বেশি বয়সী নারীদের তুলনায় ১৮ বছর বয়সের কম প্রসূতি মেয়েদের মৃত্যুর সম্ভাবনা প্রায় দুই থেকে পাঁচ গুণ বেশি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার ১১তম অধিবেশনেও উঠে এলো এই ছবি। তারা জানায়, যে বিশ্বের প্রায় পাঁচ লক্ষ নারী গর্ভবতী অবস্থায় মারা যান। আর এদের প্রায় আড়াই লক্ষই বাস করেন আফ্রিকা মহাদেশে। এর কারণ হিসেবে কম বয়সে বিবাহ, সন্তানধারণ, নির্যাতন, ভ্রণ হত্যা এবং নারীর অর্থনৈতিক অস্বচ্ছলতাকেই তুলে ধরলো জাতিসংঘের নারী বিষয়ক একটি রিপোর্ট।

সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে ভারতের এক ১৩ বছরের কিশোরীর কথা বলা হয়েছে রিপোর্টটিতে। বিয়ের পরপরই সন্তানধারণ করে মেয়েটি এবং তার পরিণতি হিসেবে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয় মেয়েটিকে।

তবে স্বস্তির বিষয়, আগের তুলনায় গর্ভকালীন মৃত্যুর হার কিছুটা হলেও হ্রাস পেয়েছে বিশ্বে। ৯০-এর দশকের তুলনায় ২০০৫-এ ল্যাটিন অ্যামেরিকায় এই হার কমেছে প্রায় ২৬ শতাংশ। এশিয়ায় অন্তত ২০ শতাংশ। তবে আফ্রিকায় এই পরিমাণ হ্রাস পেয়েছে মাত্র এক শতাংশ। তাই পশ্চিম ও মধ্য আফ্রিকার ক্যামেরুন, মৌরিতানিয়া ইত্যাদি দেশে ডাক্তার, ধাত্রী ও নার্সদের গর্ভধারণ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইউনিসেফ। এমনকি, গত ১৭ই জুন গর্ভবতী অবস্থায় মৃত্যুকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ।

তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×