somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই থেকে ডিএসইতে ইন্টারনেটভিত্তিক লেনদেন চালু হচ্ছে

৩১ শে মে, ২০১১ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী জুলাই মাস থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্টারনেটভিত্তিক লেনদেন চালু হচ্ছে। এ জন্য বর্তমানে চালু থাকা লেনদেন সফটওয়্যার ‘টেসা’র পরিবর্তে এমএসএ-প্লাস নামের অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করা হবে।

এটি ব্যবহারের ফলে বিনিয়োগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অংশ নিতে পারবেন। লেনদেনের জন্য তাঁদের আর সশরীরে ব্রোকারেজ হাউসে যেতে হবে না। ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যেকোনো ডিভাইস (যেমন-ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন) ব্যবহার করেই লেনদেন করা যাবে।

এমএসএ-প্লাস বিষয়ে ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর অনুমোদিত প্রতিনিধিদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সোমবার স্টক এক্সচেঞ্জটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, এমএসএ-প্লাস সফটওয়্যারে একজন বিনিয়োগকারীর কী পরিমাণ টাকা বা শেয়ার জমা রয়েছে, তা উল্লেখ থাকবে। তাই কোনোভাবেই অতিরিক্ত শেয়ার কেনাবেচা করা সম্ভব হবে না।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী।

এ ছাড়া সংস্থাটির নবনিযুক্ত দুই সদস্য আমজাদ হোসেন ও আরিফ খান ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইসিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা হান্নান জোয়ার্দার, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতী মৈত্র, ডিএসইর পরিচালক শরীফ আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী।

খায়রুল হোসেন বলেন, এমএসএ-প্লাস চালু হলে পুঁজিবাজার ডিজিটালাইজেশনের কাজে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে। এর ফলে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যকার দূরত্ব অনেকখানি কমে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, এমএসএ-প্লাস লেনদেন ব্যবস্থায় যে কেউ ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের যাবতীয় তথ্য দেখতে পারবেন। তবে লেনদেনের জন্য বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস থেকে একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) সংগ্রহ করতে হবে, যা ওয়েবসাইটে প্রবেশ করানোর পরই তিনি লেনদেনে অংশ নিতে পারবেন।

তবে এ পদ্ধতিতে এখনই বিনিয়োগকারীদের দেওয়া ক্রয় বা বিক্রয় আদেশ সরাসরি কার্যকর হবে না। বিনিয়োগকারীদের ক্রয় বা বিক্রয় আদেশ ব্রোকারেজ হাউসের মাধ্যমে মূল ট্রেড সার্ভারে যাওয়ার জন্য মাঝখানে কয়েক সেকেন্ড সময় প্রয়োজন হবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

×