গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ - একটি স্বাধীন রাষ্ট্রের নাম !!!
ঘটনা ১
প্রথমআলো পত্রিকাতে চোখ বুলাতেই দেখি আমাদের দেশের কৃতি সন্তান, ১৯৭১ সালের বন্দীযুদ্ধে (মুক্তিযুদ্ধ) অতুলনীয় ভুমিকা পালনকারী কাদের মোল্লা সাহেব যাবত জীবন সাজা পাবার পর হাত উঁচিয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন!!!
প্রশ্ন ১. এটা কিসের বিজয়?
প্রশ্ন ২. সম্মানিত রাজকার সাহেবের মুখে আত্মবিশ্বাস এর কারণ কি?
প্রশ্ন ৩. সর্বোচ্চ কত গুলো হত্যা ধর্ষণের সাথে জড়িত থাকলে ফাঁসি দেয়া হয় না?
ঘটনা ২
আমাদের নয়নমণি কৃতি সন্তান কাদের মোল্লার যাবত জীবন দেবার কারণে পুরো দেশ আন্দলনে ফেটে পড়েছে। তবে দু' ধরণের দাবী নিয়ে। এক পক্ষ এই মহামানবের ফাঁসি চান, অন্য পক্ষ চান মুক্তি! আর এই আন্দোলনের ফলে আমাদের (আমজনতার) কিছু মূল্যহীন মানুষের জীবন সমস্যার সম্মুখীন। আবার শুনছি হয়তো লাগাতার কর্মসূচী দিতে পারে দুপক্ষই।
প্রশ্ন ১. কেন আপনারা (যারা এই নিস্পাপ মানুষটির মুক্তি চান) এই মহান মানুষটির মুক্তির জন্য আন্দোলন করছেন ?
প্রশ্ন ২. আপনারা (যারা এই মহান মানুষটির ফাঁসি চান) কেন আন্দোলন করছেন এই দেশে (যে দেশ আজো পরাধীন বাবা, স্বামী আর ধর্মের রাজনৈতিক ব্যবসায়ীদের কাছে)?
প্রশ্ন ৩. আপনারা (উভয় পক্ষের কাছে) আমাদের (আমজনতা) জন্য আন্দোলন করতে গিয়ে আমাদেরকেই যদি মারেন, আমাদের জীবনের স্বাধীনতাটুকু ছিনিয়ে নেন, তবে এ কেমন আন্দোলন?
ঘটনা ৩
আমি মাঝে মাঝে দেরিতে শেভ করার ফলে আব্বু দুশ্চিন্তা করে। কাল থেকে বারবার কল দিচ্ছে আব্বু এবং আমার ছোট ভাই জিম (ষষ্ঠ শ্রেণীতে পড়ে), আর বলছে আমি যেন বাসা থেকে বের না হই এবং অবশ্যই যেন শেভ করি। আজ দুপুরে হঠাৎ আমার বন্ধু রাজু কল করে বলে, "তুই বাসা থেকে বের হসনা, আর যতো দ্রুত পারিস শেভ কর। দেশের পরিস্থিতি এখন খারাপ!" রাজু রুপসের (আমাদের আরেক বন্ধুর) বাসায় যাবার সময় পুলিশ ওকে ধরতে ধরে, কোন রকম পালিয়ে বাঁচে। বলা বাহুল্য ওর গালে খোঁচা খোঁচা দাড়ি ছিল। এদিকে এই অবস্থা দেখে বউও চাপ দিল, অবশ্যই যেন শেভ করি। কি আর করার! অবশেষে কিছুক্ষণ আগেই শেভ করে আসলাম।
প্রশ্ন ১. দাড়ি রাখা কি পাপ, অন্যায়?
প্রশ্ন ২. দাড়ি রাখার স্বাধীনতা কবে পাবো বা দাড়ি রেখে কবে নির্ভয়ে পথ চলতে পারবো?
প্রশ্ন ৩. দাড়ি মানেই কি রাজাকার, শিবির, জঙ্গি নাকি ভয়ংকর অন্যকিছু?
আমার এই প্রশ্নগুলো উত্তর কি কারো জানা আছে? উত্তরের অপেক্ষায় . . . . .
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



