দোর্দন্ড প্রতাপে কষ্টের তীব্র তমশা ঘেরা এই জীবনে
সুখের প্রজাপতিরা মাঝে মাঝে উড়ে যায় পাশ কেটে,
একা আমি অসম্ভবের যাত্রায়, ফাগুনে উড়াই শ্রাবণের ধব্জা ।
পাখীদের সুমিষ্ট কলকাকলী আর স্মৃতি-বিস্মৃতির সুখগুলো
কখনো কি আবার ফিরে এসে আমায় বলবে, তুই আনন্দ কর!
কখনো কি সুশীতল হাওয়ার শিহরনে আন্দোলিত হবেনা
ভগ্ন হৃদয়? না হোক, তবুও দূর থেকে দূরে তব আশায়,
এই জীবন নাও ভাসিয়েছি, রচনা করেছি আমার আপন ভূবন
একান্তই তোমাকে পাবার আশায়।
দূরে বহুদূরে তোমার স্বপ্নের ডামাঢোলে, আমাকে কি কখনো দেখতে পাও?
অস্পষ্ট কোন আলোক রেখা রূপে।
আলেকজান্দ্রিয়ার বাতিঘরের মতো আমার অপেক্ষা
কোন একদিন তোমার স্বপ্ন দিশারি হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


