somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পত্র লিখি, পত্র লিখি, তোমারেই...

১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রিয়তমেষু,
তুমি কি করেছ জানো? আমাকে একটা ধাক্কা মেরে সময়ের হিসেবে প্রাচীন যুগে ঠেলে দিয়েছ। এই আধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও, যখন হাজার মাইল দূরে থেকেও লোকেরা পরস্পরকে দেখতে দেখতে কথাবার্তায় আবির মাখিয়ে বলাবলি করে, এমন একটা যুগে বাস করেও আমাকে আজকে সুপ্রাচীন যোগাযোগমাধ্যম চিঠিকে আঁকড়ে ধরতে হয়েছে।

আমি জানি, তুমি বলবে আজকে ডাক দিবস বলেই আমি চিঠি লিখছি। অথচ তুমি জানো তোমার এ ধারণা সত্য নয়। তাছাড়া আজকে যে ডাক দিবস সেটা আমি আমি জানতামই না! এক মেয়ে তার বন্ধুকে একটা কাব্যিক চিঠি লিখেছে। ওই কাব্যিক চিঠিটা না লিখলে তো আমার জানাও হতো না। মেয়েটার চিঠিটা দেখেছ তুমি? দেখ নি, না? মেয়েটা কি করেছে জানো! একশ’ বছরের পুরান একটা কাগজ জোগাড় করে তাতে চিঠি লিখেছে। যাকে লিখছে সে তো ও চিঠি হাতে নিতে না নিতেই তো ছিঁড়ে যাবে! কি কিপটা দেখেছ! মেয়েটার বন্ধুটার জন্যে আমার খারাপই লাগছে! আহা! বেচারি! চিঠি লেখা মেয়েটা কি কিপটা, তাই না? অবশ্য চিঠিটা যে শৈলীতে তাতে ওর ওই কিপটামি এড়িয়ে যাওয়াই যায়। তুমি আমাকে অমন করে একটা চিঠি লিখতে পারো না? ও ভাষায় নয়, তোমার নিজের ভাষায়।
এই শোন! আমি যে তোমাকে এসব বলেছি, তুমি কিন্তু আবার বলে দিয়ো না! বলে দিলে ওই মেয়ে ঠিক ডিটারজেন্ট আর পানি নিয়ে চলে আসবে। লন্ড্রিতে পাঠাবে না। আমাকে নিজেই ধুয়ে ফেলবে।

থাক ওসব কথা। শোন, কবিতা লিখবার কথা ভেবেছিলাম। তুমি তো জানোই, কবিতা আমি লিখতে পারি না। তোমার মতো ভাষা শৈলী আমার জানা নেই, তাই সাহিত্যও রচনা করতে পারি না। কেবল কথাবার্তা বলতে পারি। সে তো সবাই পারে। ও তো আর শিখতে হয় না, শেখা হয়ে যায়। কথাবার্তা যদি শিখতে হতো তাহলে আমার বিপদই ছিল। শেখাশেখি করতে পারি না বলেই তো মূর্খ রয়ে গেলাম। আর মূর্খ মানেই অপাংক্তেয় বড়। তাই যখনই কলম হাতে বসি, আয়নায় প্রতিবিম্বর পানে চেয়ে দেখতে পাই নিধিরাম সর্দার সামনে কাগজ রেখে তাতে সমানে কলম ঘষাঘষি করছে।

তুমি তো আর প্রতিবম্ব নও, তুমি তাকালেই এই নিধিরাম দেখে ফেলতে পারো। দেখও। আমি জানি সেটা। তবুও বলাবলিতে নিয়ন্ত্রণ হারাই, বল্গাহীন বলতেই থাকি, বলতেই থাকি! তুমিও বিরক্ত হতেই থাকো, হতেই থাকো। তারপর রেগে ওঠ। রেগে উঠে তুমিও ডিটারজেন্ট জোগাড় কর।

আমি কি করব বল তো, ছুঁড়ে দেয়া তীর-বর্শা আর বলে দেয়া কথাবার্তা ফিরিয়ে নেয়া যায় কি কখনও? যায় না তো। আমি পারি না। কিন্তু তুমি কি করে যেন এই অদ্ভুত ক্ষমতাটি আয়ত্ত করে ফেলেছে! আমি দৃষ্টিতে খুব অবিশ্বাস নিয়ে তোমার এ ক্ষমতাটি দেখলাম। কি করে আয়ত্ত করলে! বলবে আমাকে? তবে এর পেছনে যদি লেখাপড়া-জ্ঞান এসবের কোনও ব্যাপার থাকে, তাহলে জানতে চাই না। ও জিনিস আমার কাছে নেই। জোগাড় করতেও পারব না।

তারচেয়ে এসো জ্যোৎস্নার কথা বলি। লোকেরা বলে, তোমার নাকি আলো নেই। ওই দূর নক্ষত্র থেকে আলো ধার করে নাকি তুমি ঝলমল কর, সুন্দর লাগো। লোকেদের এই কথাদের আমি ঘোরতর বিরোধী, জানো তো। তুমি তো তোমার জায়গাতেই রয়েছ। নক্ষত্রর কাছে তো যাও নি! বলও নি তোমাকে আলো ধার দিতে। নক্ষত্রর আলো যে তোমার গায়ে পড়ে সেটা ওই নক্ষত্রর স্বভাব বলেই। ওর চরিত্রে সমস্যা আছে। সেকারণেই যত্রতত্র আলো ছড়িয়ে বেড়ান ওর স্বভাব। তার থেকে কিছু তোমার কাছে পৌঁছেছে বলে নক্ষত্র তোমার সৌন্দর্যে ভাগ বসাবে! এটা হয়? বল? নক্ষত্র একটা ছোটলোক।

আর লোকেদের ব্যাপারটা একবার ভাবো। লোকেরা নক্ষত্রর হেথা-হোথা-সেথা আলো ছড়িয়ে বেড়ানোর স্বভাব জানে, তবুও 'ধার' শব্দর ব্যবহারে তোমাকে 'ঋণী' হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কেন চায়? লোকেরা কি জানে না যে ওই আলো যদি তোমার গায়ে নাও পড়ত, তুমি যা তাই থাকতে, তোমার রঙ, রূপ রস, গন্ধ, সৌন্দর্য, আকৃতি- কিছুই পাল্টাত না। তুমি অমনই থাকতে, এই এখন যেমন আছ।
লোকেরা এসব কেন বলে জানো? বলে, নক্ষত্রর আলো তোমার শরীরে পড়লে তারা তোমাকে দেখতে পায় বলে। মজার ব্যাপার হলো, তোমাকে দেখে মুগ্ধ হয়, আর কৃতজ্ঞতা জানায় নক্ষত্রকে। সৌন্দর্য দেখতে পায় বলে তাদের কথাবার্তায় ওইটিরই প্রাধান্য।

কিন্তু দেখতে পায় না তোমার শক্তি। গ্রহের বাইরে থেকেও তুমি নদীতে আনো জোয়ার, সমুদ্রে তোল উত্তাল ঢেউ, বানাও ঝড়- এসব লোকেদের কেউ কেউ জানে বটে, কিন্তু উপলব্ধি করে না। তাদের আলাপে শুধু তুমি, তোমার সৌন্দর্য আর জ্যোৎস্না। আচ্ছা তুমিই কি জানো? উপলব্ধি কর নিজের শক্তি? এখন তো আমার সঙ্গে আড়ি করেছ। বাড়ির সামনের গলি দিয়ে চলে যাও, আমার বাড়ি আসবে তো দূর, যেন চেনোই না আমাকে! আসবে না আর? আসবে তো। মন তাই বলে। কবে আসবে?

ইতি
আমি
১০১০/২০২০
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×