আজ আয় তুই, ভুল করে হলেও,
সেই মেঘ জমেছে আজ আকাশে,
এলে তুই খুব করে বর্ষায় ভিজতাম,
খোলা ছাদে-আকাশের নিচে দাঁড়িয়ে।
অঝোর বর্ষণে আজ খুব ভিজতাম
তুই আর আমি এক সাথে থাকতাম,
তোর হাত এই হাতে আমি ধরতাম,
প্রিয় তোকে মায়ার নিগড়ে বাঁধতাম।
বৃষ্টি আর তুই- খুব, খুব প্রিয় মোর
এলে তুই নিমিষে সব সুখ লুটতাম,
ব্রজ্রের হুমকি এড়িয়ে আমি আজীবন
তোকে নিয়ে বর্ষায় খুব ভিজতাম।
দ্রষ্টব্য:
১ রমজান, ১৪৩৭ ।। ৭ জুন, ২০১৬, দুপুরবেলা- যোহর ওয়াক্ত।
খুব বৃষ্টি নামলো, আকাশ ভেঙে, খুব মন চাইল প্রিয় কে নিয়ে খোলা ছাদে ভিজতে- সে আসে নি, হয়তো আসবেও না।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



