হয়তো কাটবে এমন নির্ঘুম-নির্মোহ রাত,
সহস্র প্রদীপ জ্বেলে, ঢাকতে আঁধারের আঁচ
প্রভাত আসবে নতুন আশা নিয়ে -
আলোক ধারায় ভিজিয়ে আমায় দিতে;
জানালায় আমার পর্দাটানা রবে,
রাতের আঁধার থাকবে আমায় ছুঁয়ে।
আমি বরং থেকেই যাবো অনুমেয়,
আলোর চেয়ে আঁধারই আমার শ্রেয়।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



